ক্ষুধা, ব্যাধি, জরা, মৃত্যু
জগৎ দুঃখময় -
বিমর্ষ যুবরাজ করেন সিংহাসন ত্যাগ
নিদান নেশায় ঘুরে পথে পথে পরিশ্রান্ত পথিক
অত:পর বোধিবৃক্ষতলে পান স্থিতি।
সিদ্ধপুরুষ তিনি, পান ওহী-
নির্বাণেই মোক্ষ, নির্বাণেই মুক্তি
শূন্যকে করো ধারণ, শূন্যতেই হও বিলীন।
প্রেরিত পুরুষ নই আমি, নই মহাঋষি
তুচ্ছ কবি আমি ঘুরি পথে পথে
সুখ-দুঃখে ভরা জীবন প্রান্তর
চাঁদ ছড়ায় জ্যোছনা, চন্দ্রাহত আমি
পাখির কূজনে ভাবজাগা মন
তরুণীর মুখাবয়ব শোনায় আনন্দ পাঠ
দুঃখকে পাশ কাটিয়ে ভেতরের শিশু আমি
নিয়তঃ খুঁজি শীর্ষসুখ প্রভা -
দেখি আমি জগৎ সুখময় ।
জানি আমি স্বচ্ছ্ব গ্লাসটি অর্ধেক ভরা আর বাকীটা খালি
বলি আমি সে তো অর্ধেক ভরা গ্লাস।
খুঁজি না শূন্য আমি
নির্বাণে নেই আসক্তি কোন -
বেলাশেষে হবোই আমি অটো নির্বাণ
প্রতীতি আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

