somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতাচেতনার ধারক বিএনপি সমর্থকদের প্রতি আবেদন

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বদলে গেছে দিন ।
প্রজন্ম এখন জাগ্রত এবং ইতিহাসমুখী।

১৯৭৫-এর পটপরিবর্তনে সামরিক শাসক থেকে রূপান্তরিত রাজনৈতিক নেতা জিয়াউর রহমানকে তার রাজনৈতিক উচ্চাকাঙ্খাকে বাস্তবায়িত করতে গিয়ে যে ভুল করেছিলেন দেশের মানুষকে তার মাশুল দিতে হচ্ছে আজ পর্যন্ত। এ প্রসঙ্গে প্রথমেই আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধর্মভিত্তিক রাজনীতিকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। এ স্বীকৃতির কারণেই আমাদের মহান মুক্তিযুদ্ধের সরাসরি বিরুদ্ধে অবস্থানকারী জামাতে ইসলামী, নেজামী ইসলামী, মুসলিম লীগ ইত্যাদি যুদ্ধাপরাধী দলগুলো স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় । নিজে মুক্তিযোদ্ধা হয়েও মুক্তযুদ্ধের চেতনা বিরোধী এ ভূমিকা নেয়ায় তার মুক্তযোদ্ধা হিসেবে যে অহংকার তার পুরোটুকুই ভুলুন্ঠিত হয়ে যায়।

ক্যান্টনমেন্টে জন্ম নেয়া তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি-তে ভিড় জমায় অনেক স্বাধীনতা বিরোধী চিহ্নিত মুখ । এ প্রসংগে উল্রেখ করা যায়, প্রয়াত মশিউর রহমান (যাদু মিয়া), শাহ আজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস, খোন্দকার দেলোয়ার হোসেন প্রমুখের নাম। তবুও বিএনপিতে আছেন বেশ কিছু মুক্তিযুদ্ধের চেতনাধারী ব্যক্তিবর্গ। এছাড়া নব প্রজন্মের বেশীরভাগ তরুণ যে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী একথা নির্দ্বিধায় বলা যায়। এর বাস্তবতার প্রতিফলন ঘটে চলমান গণজাগরণ মঞ্চের সাথে ব্যক্তিগতভাবে অনেক বিএনপিপন্থী ছাত্র-যুবকের অংশগ্রহণ, যারা অদ্যাবধি ১৯৭১-এর গণহত্যাকারী রাজাকারদের সর্বোচ্চা শাস্তির দাবিতে সোচ্চার এবং কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুদন্ডে উল্রসিত।

দেশের এই বাস্তবতায় নবপ্রজন্মের যারা বিএনপি করছেন তাদেরকে আমাদের দেশের ভবিষ্যতের কথা ভেবে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জামাতের বর্তমান নাজেহাল অবস্থায় বিএনপির মাঝে স্বাধীনতা বিরোধী শক্তি এখন তৎপর এবং তারা জামাতের স্বার্থে কাজ করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে।

দেশে এখন একটি ক্রান্তিলগ্ন চলছে। বর্তমান সংকটময় অবস্থান থেকে উদ্ধারের জন্য বিএনপি যদি সঠিক পথে অগ্রসর হয় তবে তা হবে একটি ঐতিহাসিক ভূমিকা। বিশেষতঃ আওয়ামীলীগের সর্বগ্রাসী দূর্ণীতি, রাজনৈতিক প্রতপক্ষ গুম অনাচার থেকে উদ্ধারের জন্য সত্যিকার অর্থে বিএনপি এগিয়ে আসলে নিঃসন্দেহে জনসমর্থন পাবে।

দেশে গণতন্ত্রের বিকাশের জন্য আওয়ামী লীগ ছাড়াও আরো একটি বড় দল থাকা বাঞ্চনীয়। দুর্ভাগ্য হলো, স্বাধীনতা বিপক্ষ শক্তিকে পৃষ্ঠপোষকতা করতে যেয়ে বিএনপি ক্রমশঃই জনপ্রিয়তা হারাচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে দলটির এ শোচনীয় অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

কিন্তু এ জন্য সর্বাগ্রে প্রয়োজন বিএনপির নেতৃত্বে বড় ধরণের পরিবর্তন। দূর্ণীতিবাজ তারেক জিয়ার কল্যাণে জাতির কাছে ইতোমধ্যেই জিয়া পরিবারের ইমেজ ধুলিস্যাত এবং নেত্রী হিসেবে খালেদা জিয়ার আবেদন আর নেই। এই প্রেক্ষিতে নবপ্রজন্মসহ বিএনপিতে যারা মুক্তিযুদ্ধের চেতনাধারী সমর্থক আছেন তাদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে। বেগম জিয়ার বিকল্প নেতৃত্বের কথা আপনারা ভাবতে পারেন।

ইতোমধ্যে জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গ্রহণযোগ্যতা বেড়েছে। যতদূর জানা যায় তিনি ব্যক্তিজীবনে সৎ এবং উচ্চশিক্ষিতও বটে। তার নিজস্ব ক্যারিশমা রয়েছে, যা নেত্রী খালেদা জিয়ার চেয়েও অনেক বেশী। উনি রাজি হলে ওনাকে কেন্দ্র করে নতুনভাবে বিএনপি সাজানো সম্ভব। এ বিষয়ে আপনারা ভেবে দেখতে পারেন।

জয় বাংলা।

বি. দ্র- আমার বক্তব্য আপনাদের মনঃপুতঃ হলে তা শেয়ার করবেন যাতে করে বিএনপির দেশপ্রেমিক সমর্থকদের চোখে এ আবেদনটি চোখে পড়ে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×