ইথারে এখনো শুনি দরাজ কন্ঠ -
"বালাগাল উলা বেকামালিহী কাশাফাদ দুজা বেজামালিহী
হাসুনাত জামিয়ু খেসালিহী সাল্লু আলাইহি ওয়া আ লিহী।"
চোখেমুখে ছিল বিভূতি চমক -
আপন মনে বলে উঠতেন তিনি খোশআমদেদ সুবহে সাদিক -
হোক শুভ নতুনদিনের ভোর -
কেরামুন কাতেবিন কি ফেলতো মুছে বিগত দিনের গুনাহ্ !
শেষটায় সবাই হয়ে যায় স্মৃতি-
মাতামহ আজ পুরানো দিনের গল্প;
ফেলে গেছেন শুধু তার বিশ্বাসপুরিয়াটুকু -
বংশলতিকা বেয়ে রয়েছে গচ্ছিত জিনকোডের আবডালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


