স্পর্শপ্রিয় তুমি দিয়ে গেছো অকাতর
হাতের মুঠোয় ধরে রাখা স্পশঁটুকু আজো আমার সংরাগ।
স্মৃতিপেয়ালায় বিলাস চুমুকে অস্তাচল সূর্য -
আমার কোন স্মৃতি নেই, সজ্ঞানে উপড়ে ফেলেছি কোষগুলো
যেখানে দাপাদাপি করতো যুগল স্বপ্ন
নিভৃত জমিনে নেশাতুর চাষাবাদ ।
পাথরগুহার ইতিহাস খুঁড়ে প্রত্নতত্ত্ববিদ
নিশ্চিত আমি গুহার কোন ন্মৃতি নেই -
গুহামানবের স্পর্শটুকু্ই ধরে আছে সে ।
আমারো কোন স্মৃতি নেই, সজ্ঞানে উপড়ে ফেলেছি কোষগুলো
হাতের মুঠোয় ধরে রাখা স্পশঁটুকু আজো আমার সংরাগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




