গুম গুম গুম
শব্দভারে ইথারের পাঁজড় ভেঙ্গে গেছে
আসমানে আরশ কেঁপে উঠে গুমের খবরে ।
শীতলক্ষ্যায় লাশ হয়ে যাওয়া গুম করে তাড়া
'কলমপেষা কবি তুই, বেফাঁসে কখন কি যে বলে বসিস
শেষটায় তুইও হয়ে যাবি গুম!
পালা, পালা, পালা তুই মৃত্যুকে বগলদাবা করে।'
একআনা নয় বাজারদর আমার
আচমকা তবু গুম হয়ে যেতে পারি -
অনেকেই যেভাবে হয়।
ত্যাদোর মানব আমি, পালাতে শিখিনি
অগ্নিগোলক তুলে নিলাম হাতে
গুম হয়োনের আগে ইবলিশের চেলা তোকে
ঝলসাবোই আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



