somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনাব সাইফুল ইসলাম স্যার

২৮ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখনও আমাদের ধারাপাতের ক্লাস শেষ হয়নি। আমরা চাচাতো-ফুফাতো ভাইবোনগুলো একই সাথে একই ক্লাসে পড়তাম। পাঁচ থেকে ছ'জন ছিলাম আমরা। সমবয়সী হওয়ায় কাকারা আমাদেরকে একই ক্লাসে ভর্তি করে দিয়েছিলেন যে এমন না। বরং দু'একজন ছিলেন এমন, যারা অকৃতকার্য হয়ে আমাদের সঙ্গ নিয়েছিলেন। আমাদের অধিকাংশের কাছে এই ধারাপাতের ক্লাস ছিল সবচেয়ে কঠিন।

আমাদের কোন ক্লাস রুম ছিল না। বাহিরের ব্যালকনিতে দাঁড়িয়ে স্যার আমাদের ক্লাস নিতেন। পেট-সমান দেওয়ালের উপর আমরা বই রেখে দাঁড়াতাম। সেটা ছিল আমাদের ছেকন্দো ক্লাসের কথা। স্যারের মনমুগ্ধকর ক্লাস নেওয়ার পদ্ধতি আমাদেরকে আকৃষ্ট করত। ছুটি নেওয়ার প্রয়োজন পড়লে অথবা ক্লাস ফাঁকি দিতে চাইলে আমরা স্যারের ক্লাস শেষেই যা করার করতাম। স্যারকে আমরা খুব বেশি ভালবাসতাম। আমাদের মধ্যে ফুফাতো ভাই রিয়াজ ছিল সবচেয়ে চালাক। ধারাপাতের ক্লাস আসলে তাকে ক্লাসে পাওয়া যেত না। যারা ধারাপাত স্যারের পড়া শিখে আসত না তারা রিয়াজ এর মত ক্লাস ফাঁকি দিত। অথবা প্রস্রাবের বিরতিকালে লুকিয়ে চলে যেত বাড়িতে। আমি তখন ইংরেজিতে কাঁচা ছিলাম। আমার মা ইংরেজি কম জানতেন, তাই ইংরেজি ক্লাস শুরুর পূর্বেই আমি চলে যেতাম নিকটে থাকা বন্ধুদের বাড়ি৷ একেকদিন একেকজনের বাড়ি। সেই বন্ধুদের মধ্যে হাবিব নামের বন্ধুটি ছিল সবচেয়ে কাছের। (পরবর্তীতে আধুনিক হয়ে তার নাম জনি রেখেছে।) তার সাথে তাদের পুরাতন বাড়িতে ঘুরতে যেতাম। এমনিতেই। কোন প্রয়োজন ছাড়াই আমরা ঘুরে-বেড়াতাম গ্রামের সকল চিপা-চাপা। ওদের বাঁশ বাগানে বকের বাসা খোঁজতাম। জমিতে ওদের কাজের লোকদের জন্য খাবার নিয়ে যেতাম। জমিতে গিয়ে যখন আকষ্মিক ওর বাবাকে সেখানে দেখতাম তখন দু'কেআর (আমাদের অঞ্চলে ৩১ শতককে এক কেআর বলে) জমির দূরত্বে খাবারের পাত্র রেখে চলে আসতাম; ওর বাবার ভয়ে পাশে যেতাম না। তখন হাঁটতে হাঁটতে পায়ে ব্যাথা হয়ে যেতো। তবু আমরা মনের সুখে ঘুরে বেড়াতাম। "ধান শুকায় নাড়াত, মানুষ শুকায় হাঁটাত"। হয়ত সেকারণেই পরবর্তীতে আমি তেমন মোটা হতে পারিনি। এই বিষয়ে আমার কোন আফসোস না থাকলেও আমার বোনদের খুব আফসোস ছিল। এই আফসোসটা আমার খালাতো বোনদেরকেও গ্রাস করতো। আর এইসব ঘুরেবেড়ানোর জন্য নির্ধারিত টাইম ছিল ইংরেজি স্যারের ক্লাস। ইংরেজি স্যারকে তখন আমরা ঘৃণা করতাম। উনি ছাত্রদের বেত্রাঘাত করতেন বলে। ধারাপাত স্যারও ক্লাসে বেত নিয়ে আসতেন, তবে ইংরেজি স্যারের মত এমন দয়ামায়াহীন ছিলেন না। আমি সেই বিদ্যালয়ে আট বছর পড়ালেখা করি। আমার দেখা অনেক শিক্ষার্থীর পড়ালেখা ছাড়ার মূল কারণ স্যারের এই মারপিট। এলাকার প্রভাবশালী পরিবারের ঘর জামাই হওয়া ও প্রেন্সিপালের ভাল রেজাল্টের উচ্চাকাঙ্খা এই মারপিট চালু থাকার মূল কারণ।

পরবর্তীতে ধারাপাতের ক্লাসগুলো শেষ হওয়ার পূর্বেই ভালোবাসার এই স্যারকে আমাদের কাকারা আমাদের বাড়ীতে লজিং-এ নিয়ে আসেন। আর এতে করে ধারাপাতের ক্লাসগুলোর শেষ হলেও আমাদের শৈশব জীবন থেকে ধারাপাতের আর বিদায় হয়নি। একেবারে কৈশরের মধ্যভাগ পর্যন্ত স্যারকে আমরা সাথে পাই। ছয় পরিবার নিয়ে গঠিত আমাদের সৈয়দ বাড়িতে মহল্লার একটি পাঞ্জেগানা মসজিদ আছে। আমাদের ধারাপাত স্যার সেই মসজিদের ইমাম ছিলেন। 'সুন্দরপুর পাঞ্জেগানা মসজিদ' নামের সাথে মিলিয়ে বাস্তবে আমরা সুন্দর মনের একজন ইমাম পেয়েছিলাম। যিনি একই সাথে ছিলেন আমাদের ধারাপাত স্যার, ইমাম, অভিভাবক ও পথপ্রদর্শক। ব্যক্তিগতভাবে আমি আমি হয়ে উঠার পেছনে যে মানুষগুলোর আপ্রাণ চেষ্টা কাজ করেছে (ধারাপাত স্যার) জনাব সাইফুল ইসলাম সাহেব তাদের মধ্যে একজন।

আজ এতো বছর পর হঠাৎ করে স্যারের কথা খুব মনে পড়ছে। স্যারের সাথে যোগাযোগের কোন সুযোগ নেই। তাই মনের কষ্ট দূর করতে এই ব্লগ লেখা। প্রিয় ধারাপাত স্যার, যেখানেই থাকুন পরিবার সহ ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করি। মানুষ গড়ার এমন সব কারিগরদের প্রতি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা থাকলো।


১১:১৮
২৮/০১/২২
অভাদা, অ্যালেজান্দ্রিয়া।

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৭
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×