somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫ বছরে ১৮ সন্তানের জননী

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫ বছরে ১৮ সন্তানের জননী! কথাটি
শুনে হয়তো অবাক লাগছে। অবাক
লাগারই কথা। কেননা ১ জনের গর্ভে
এতোগুলো সন্তান জন্মদানের ঘটনা
পৃথিবীতে বিরল। অবিশ্বাস্যও বটে।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি
ব্রিটেনের সিউ ও নোয়েল র্যাডফোর্ড
দম্পতি এ পর্যন্ত জন্ম দিয়েছেন ১৮টি
সন্তান! সম্প্রতি এমন খবর জানিয়েছে
ডেইল মেইল অনলাইন।
এরইমধ্যে ব্রিটেনের সবচেয়ে বড়
পরিবারের খাতায় নাম লিখিয়েছেন
এই দম্পতি। সন্তান জন্মদানের ক্ষেত্রে
ওসামা বিন লাদেনের পরিবারকেও
হার মানিয়েছেন তারা। লাদেনের ৫
স্ত্রী মিলে যেখানে ২৩টি সন্তান
জন্ম দিয়েছেন। সেখানে সিউ ও
নোয়েল র্যাডফোর্ড দম্পতি এ পর্যন্ত জন্ম
দিয়েছেন ১৮টি সন্তান।
নতুন সদস্যের আগমনে পরিবারটিতে
বইছে খুশির আমেজ। গত বুধবার সিউ
র্যাডফোর্ড এক কন্যা সন্তানের জন্ম
দেন। যার নাম রাখা হয় হ্যালি
আলফিয়ান।
তাদের পারিবারিক ওয়েবসাইটে
নবজাত কন্যা সন্তান হ্যালি
আলফিয়ানের ছবি পোস্ট করেন সিউ
র্যাডফোর্ড (৩৯)। সেখানে সিউ
র্যাডফোর্ড জানান, হ্যালি
আলফিয়ানের চেহারার গঠন খুব সুন্দর
হয়েছে।
তবে ১৮তম সন্তানের জন্য তারা
সরকারের কাছ থেকে কোনো সুবিধা
নিতে চান না বলে জানিয়েছেন
সিউ র্যাডফোর্ড।
১৮তম সন্তান প্রসব করার সময় সিউ
র্যাডফোর্ড খুব চিন্তায় ছিলেন।
কেননা গত বছর তাদের ১৭তম সন্তাকে
গর্ভাবস্থাতেই হারান। তাই সুস্থভাবে
হ্যালির জন্ম হওয়ায় পরিবারের
সদস্যদের মধ্যে খুশির আমেজ। নতুন
অতিথিকে সব সময় ঘিরে রয়েছে
তাদের ১৬ ভাই-বোন।
সিউ ১৪ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম
দেন। তার প্রথম সন্তান ক্রিস ২৫
পেরিয়ে ২৬- এ পা দিয়েছেন।
ক্রিসের পরে রয়েছে সোফি ২১, চোল
১৯, জ্যাক ১৭, ড্যানিয়েল ১৫, লিউক ১৪,
মিলি ১৩, কেটি ১২, জেমস ১১, এলি ৯,
অ্যামি ৮, জোস ৭, ম্যাক্স ৬, তিলি ৪,
অস্কার ৩ এবং ২ বছরে ক্যাসপার।
বিশাল এই পরিবারের ভরণপোষেণের
কোনো সমস্যা হয় না তাদের। কেননা
ল্যাঙ্কারশায়ারে রয়েছে তাদের বড়
একটি বেকারি কারখানা। তাই বড় এ
সংসার চালাতে তাদের তেমন সমস্যা
হচ্ছে না। র্যাডফোর্ড দম্পতি
জানিয়েছেন, তারা এখনো কোনো
সরকারি সুবিধা নেননি সন্তানদের
জন্য।
ভবিষ্যতে আরও সন্তান নেবার
পরিকল্পনা আছে কিনা- এ প্রসঙ্গে
সিউ জানান, ‘আমরা প্রকৃতির ওপর
ছেড়ে দিয়েছি। যতদিন আমাদের
সন্তান সৌভাগ্য থাকবে, আমরা গ্রহণ
করব।’

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×