কিছুদিন আগে Journalism ক্লাস থেকে সবাই মিলে বাংলাদেশ টেলিভিশন অফিসে গিয়েছিলাম। সেখানে সবকিছু ছাপিয়ে যেটা ভাল লাগলো তা হল, এখানে কর্মী মায়েদের ছোট শিশুদের জন্য একটি কক্ষ রয়েছে। মায়েরা চাইলে সেখানে শিশুদের নিয়ে আসতে পারেন। ভেতরের পরিবেশও খুব সুন্দর ।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নারীর কর্মক্ষেত্রে যাওয়াকে সরকারি ভাবে উৎসাহিত করা হয়। বর্তমান দূর-মূল্যের বাজারে সচ্ছল ভাবে বাঁচার জন্য বেশির ভাগ নারীকেই এখন উর্পাজন করতে হয়।
এদিকে নারীর কাঁধে সংসারের বিশাল দায়িত, তাছাড়া জৈবিক কারনেও তাকে ক্যারিয়ারে অনেক ছাড় দিতে হয়। কর্মজীবী নারীর দুই নৌকায় পা দিয়ে অস্থির অবস্থা ।এদিকে একটি শিশুর শারীরিক ও মানুষিক ভাবে নিরাপদে বেড়ে ওঠাও তারচেয়ে বেশি জরুরি একটি বিষয়।
মায়ের মন যদি সারাদিন ঘরে পড়ে থাকে তাহলে কাজে যেমন মন দিতে পারেন না, তেমনি ঘরেও শিশুটি সঠিক ভাবে বেড়ে ওঠে না।
বিটিভি নারী ক্ষমতায়ন এবং শিশুর সঠিক ভাবে বেড়ে ওঠার কথা বরাবর ই জোড় দিয়ে প্রচার করে থাকে, এবং এই দুটি এক সাথে সম্পসারনের সহজ সমাধান তারা করে দিয়েছেন ।
আমাদের কর্পরেট প্রভুরা চাইলেই আফিসে একটি ডে- কেয়ার সেন্টারের ব্যবস্থা করতে পারেন।এতে খুব যে অর্থ খরচ হবে তা নয়, শুধু একটা রুম ছেড়ে দিলেই হয়। আর যদি আরো ভাল ব্যবস্থা করা হয় তাহলে প্রয়োজনে কিছু অর্থ বেতন থাকে কেটে রাখলেও তা মা ও সন্তানের জন্য অনেক পাওয়া।

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




