মন মাঝিরে তোর বৈঠা বেয়ে
যাস কোন উজানে,
মোরে কি নিবি তোর সনে?
যদি ভাটির সময় আসিস ফিরে
নিয়ে যাস সঙ্গে করে,
নইলে আর খুঁজে পাবিনা মোরে, ও মাঝিরে।
বাঁকা হাসির মত পাল ধরিস ভালো করে হাল
মৎসকন্যা হয়ে ডুব দিলে তুলতে মোরে ফেলিস জাল,
নইলে ভেসে যাব নাগাল পাবিনারে, ও মাঝিরে।
স্বপ্নপুরীর কল্পলোকে পথ চিনিয়ে নেব তোকে
যদি যাই হারিয়ে অচিনপুরে কাঁদিস না আমার শোকে,
নতুন করে সাজাস জীবন টা রে, ও মাঝিরে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


