বরষা তুমি আমার হয়ে বোলো তারি কানে কানে
এমনি করে বাদলা ধারায় ঝরবে কি সে আমার সনে?
শুনতে কি পায়না সে দুঃখের কালো মেঘের গর্জন?
কখনো কাঠ ফাটা রোদ্দুর, কখনো হাওয়া ভীষণ
জানি সব মিলিয়েই সুখ দুঃখের এই জীবনে
তবু হোক থেকে যাওয়া আমার এই প্রাণে মনে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২২ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



