somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনাভাইরাস সংক্রমণ মানেই মৃত্যু অবধারিত-বিষয়টি মোটেই তা নয় বরং মনোবল শক্ত রেখে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব।।।

০৭ ই মে, ২০২০ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিনই বাড়ছে। এমতাবস্থায় উপসর্গ দেখা দিলেই এখন পরীক্ষা করা উচিত। কিন্তু অনেক সময় কারো কারো ক্ষেত্রে উপসর্গই দেখা যায় না। আবার কারো ক্ষেত্রে উপসর্গ থাকলেও করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ছে না।

করোনাভাইরাস সংক্রমণ মানেই মৃত্যু অবধারিত-বিষয়টি মোটেই তা নয়। শতকরা ৮০-৮৫ ভাগ রোগীই মৃদু সংক্রমণে ভুগে থাকেন। যার জন্য তেমন কোনো চিকিৎসারও দরকার হয় না। নিজে থেকেই তারা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। শতকরা ১০-১৫ ভাগ রোগীর ক্ষেত্রে সংক্রমণ মাঝারি আকার ধারণ করতে পারে। যার জন্য অক্সিজেন প্রয়োজন পড়তে পারে। এ ধরনের রোগীরাও বেশিরভাগই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। শতকরা ৫-১০ ভাগ রোগীর ক্ষেত্রে সংক্রমণ তীব্র আকার ধারণ করতে পারে। যার জন্য ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হতে পারে। এ ধরনের রোগীরাও অনেকেই সুস্থ হয়ে ওঠেন এবং শতকরা ৬-৭ জন রোগী মৃত্যুবরণ করতে পারেন। বয়স্ক ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানির মতো রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন; তারা আরও বেশি ঝুঁকির মাঝে অবস্থান করেন।

করোনা সংক্রমিত ৮০ শতাংশ রোগীর উপসর্গ থাকে খুবই মৃদু, সাধারণ সর্দিজ্বরের মতো। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসির তথ্যমতে, ২৫ শতাংশ রোগীর আদৌ কোনো উপসর্গই থাকে না। এ ধরনের রোগী নিজের অজান্তেই আক্রান্ত হয়ে সেরে উঠছেন। তবে তারা চারপাশে সংক্রমণ ছড়াতে ভূমিকা রাখছেন। এই দলে শিশু-কিশোরদের সংখ্যাই বেশি। রোগীদের একটা অংশ আবার প্রি-সিম্পটোমেটিক। মানে, তাদের উপসর্গ দেখা দিচ্ছে একটু দেরিতে। কিন্তু তার আগেই ভাইরাস ছড়াতে শুরু করেন তারা। কাজেই জ্বর-কাশি না থাকলেও যে আপনি বা আপনার চারপাশের সবাই নিরাপদ ও করোনামুক্ত, তা কিন্তু নয়। এ ক্ষেত্রে পরামর্শ হলো, যতদিন লকডাউন চালু থাকে; ততদিন আলাদা ঘরে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরুন। সাথে কোনো জনসমাগম স্থান এড়িয়ে চলুন এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন, যেখানে সেখানে কফ-থুথু ফেলবেন না।

করোনা নির্ণয়ের জন্য যে আরটি পিসিআর পরীক্ষা করা হয়, তা ৩০ শতাংশ ক্ষেত্রে ফলস নেগেটিভ রিপোর্ট দিতে পারে। নমুনা সংগ্রহের সময় অসতর্কতা, শরীরে ভাইরাল লোড (জীবাণুর সংখ্যা) কম থাকা বা সঠিক সময়ে পরীক্ষা না করার কারণে এমনটা হয়। এর সমাধান হলো রিপোর্ট নেগেটিভ এলেও সতর্কতা অবলম্বন করে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। উল্লেখিত সব যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি থাকলে বুকের সিটি স্ক্যান একটি বিকল্প পরীক্ষা, যা ক্ষেত্রবিশেষে ৯৭ শতাংশ নিশ্চিত করে বলে দিতে পারে করোনার সংক্রমণ হয়েছে কি-না।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ রাত ১০:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×