ডালিয়া, কসমস, অর্কিডকে আমরা সুন্দর বলি কারণ সেগুলি দামী ।
কচুরি ফুলের দিকে আমরা তাকিয়েও দেখিনা, কারণ সেটার বিক্রয় মুল্য নেই !
মায়ের বানানো টাকি মাছের ভর্তা বা চিতল মাছের কোপ্তা ফ্রিজে বাসি হয়, কিন্তু রেস্টুরেন্টে সী-ফুডের আইটেম হলে খাবার নিয়ে কাড়াকাড়ি পরে যায় !
রাস্তায় সৌন্দর্য বর্ধনের জন্য নগর পরিকল্পনাকারীরা বিদেশী ঝাউ, রেন্ট্রি আর পাম গাছ লাগানোর চিন্তা করে, অথচ দেশী জারুল বা সোনালুর সৌন্দর্য তাদের দৃষ্টি আকর্ষণ করে না !
শুধুমাত্র বিদেশী আর দামী জিনিস হলেই আমরা তাকে ভালো বলে মূল্যায়ন করি........
"ও'ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি" কথা গুলি হয়ত শুধু মাত্র গানের ক্ষেত্রেই প্রযোজ্য !
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




