somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলিম ওসমাণ-কে বলছি ...

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরা ইউরোপকে পরাজিত করার পর আলেকজেন্ডার এশিয়া আক্রমনের প্রস্তুতি নিচ্ছে, সে সময় তিনি অবস্থান করছিলেন কার্নিসে। স্থানীয় সব জ্ঞানী ব্যেক্তিরা প্রতিদিনই তার কাছে আসে অভিনন্দন জানাতে। কিন্তু ডায়াজেনিস আসেনা ! আলেকজেন্ডারের খুব শখ, মহাজ্ঞানী ডায়াজেনিসের সাথে একটু দেখা করার। শেষে নিজেই গেলেন....গিয়া দেখেন বাড়ির সামনে একটু খোলা জায়গায় শুয়ে রোদ পোহাচ্ছেন বৃদ্ধ দার্শনিক ! আলেকজেন্ডার তার সামনে দাড়িয়ে নিজের পরিচয় দিয়ে জানালেন, "আমি কি আপনার কোনো উপকারে আসতে পারি ?" ডায়াজেনিস শান্ত সুরে বললেন, "আপনি আমার আর সূর্যের মাঝে আড়াল করে দাড়াবেন না, এর বেশি আর কোনো উপকার চাইনা !" উত্তর শুনে আলেকজেন্ডার সামান্যতম রাগ করলেননা, বরং শ্রদ্ধায় বলে উঠলেন, "আমি যদি আলেকজেন্ডার না হতাম তাহলে ডায়াজেনিস হতে চাইতাম" !

আলেকজেন্ডারের শিক্ষক ছিলেন মহাজ্ঞানী এরিস্টটল। অনেক ঐতিহাসিকের অভিমত, নিজেকে বিশ্বজয়ী হিসেবে গড়ে তোলার শিক্ষা আলেকজেন্ডার পেয়েছিলেন এরিস্টটল এর কাছ থেকে। গুরু সম্পর্কে আলেকজেন্ডার বলতেন, "জীবন পেয়েছি পিতার কাছে, কিন্তু জীবনকে মহান করার শিক্ষা পেয়েছি গুরুর কাছে।" এরিস্টটলের গবেষনার সমস্ত দ্বায়ভার আলেকজেন্ডার নিজে গ্রহণ করেছিলেন। কোনো দেশ দখল করে তা ধংস করার পূর্বে প্রাচীন ও মূল্যবান সব বই তিনি এরিস্টটল এর জন্য পাঠিয়ে দিতেন।

কিছু পন্ডিতের মতে "প্লেটো", সক্রেটিসের চেয়েও বড় দার্শনিক ছিলেন। কিন্তু সবসময়ই প্লেটো নিজেকে আড়ালে রেখেছেন, প্রকাশ করেননি কখনো। প্লেটোর মতো প্রতিভাবান পুরুষ যে শুধুমাত্র সক্রেটিসের অন্ধ অনুকরণ করে তার অভিমতকেই প্রকাশ করেছেন, এ কথা মেনে নেয়া কষ্টকর ! কিন্তু বাস্তবে তিনি তাই করেছেন। সারাজীবন ধরে গুরুর বাণীই প্রচার করে গেছেন।
প্রাচীন কালের একজন অসম্ভব খারাপ এবং ভালো মানুষের উদাহরণ এই কারণে দিলাম, আলেকজেন্ডার আর প্লেটো সম্পূর্ণ ভিন্ন ধারার মানুষ হলেও, তারা সকলেই বিজ্ঞ, জ্ঞানী শিক্ষকদের হৃদয় দিয়ে সম্মান করতেন।

আর আজ ! আড়াই হাজার বছর পরে, অকাট মুর্খ জনপ্রতিনিধিদের কাছে এই দেশের বিজ্ঞ শিক্ষকরা লাঞ্চিত হচ্ছে !
এথেন্সের ৫০১ সদস্যের জুড়ি বোর্ড যখন সক্রেটিসের মৃত্যু দন্ড দেয় তখন তিনি শান্ত স্বরে বলেছিলেন-
" এখন সময় হয়েছে আমাদের সবার চলে যাবার, তবে আমি যাব মৃত্যুর দিকে, তোমরা যাবে জীবনের দিকে। জীবন কিংবা মৃত্যু- একমাত্র ঈশ্বরই বলতে পারেন এর মাঝে শ্রেষ্ঠ কে ?

আমরা ইতিহাসের পুনরাবৃত্তি চাইনা ! এম,পি সেলিম ওসমাণ-কে নাকে ক্ষত দিয়ে শ্যামল কান্তি নাগ স্যারের পা ধরে ক্ষমা চাইতে হবে, এটাই শেষ কথা !
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×