তথ্যসূত্রঃ 'আমাদের ইলেকট্রনিক্স
একটি রোবট কে ওয়্যারলেস সিস্টেমে কন্ট্রোল করার বিভিন্ন পদ্ধতি আছে যেমন: রিমোটের মাধ্যমে, ব্লুটুথ এর মাধ্যমে, ওয়াইফাই, রেডিও কন্ট্রোল এর মাধ্যমে ইত্যাদি । কিন্তু এসব পদ্ধতিতে সার্কিট ডিজাইন খুবই জটিল আর ব্যয় বহুল। তাই কম খরচে আর সহজ সার্কিট ডায়াগ্রাম নিয়ে এই মোবাইল কন্ট্রোল রোবট । এটি সম্পূর্ন আমার টেস্টেড বা পরিক্ষিত । আর এটা তৈরিতে কোন মাইক্রোকন্ট্রোলার দরকার নাই তাই প্রোগ্রামিংয়েরও ঝামেলা নাই । তাই যারা ইলেকট্রনিক্স জগতে নতুন তারাও এটা বানাতে পারবে বলে আশা করি।
এই রোবটটা কন্ট্রোল করতে আমরা মোবাইলের DTMF (Dual Tone Multy Frequency) প্রযুক্তি ব্যবহার করব ।
DTMF কি?
সহজ ভাষায়, আমরা যখন কোন সিম কোম্পানির কাস্টমার কেয়ারে কল করি তখন আমরা শুনতে পাই, “বাংলায় শোনার জন্য ১ চাপুন আর ইংরেজিতে শোনার জন্য ২ চাপুন” । ধরেন আপনি ১ চাপলেন, তারপর আপনি সব বাংলায় শুনতে পারলেন । এখন প্রশ্ন হল আপনি আপনার মোবাইলে ১ চাপলেন নাকি ২ চাপলেন এটা কাস্টমার কেয়ারের কম্পিউটার কিভাবে বুঝল? যে পদ্ধতির মাধ্যমে কম্পিউটার এটা বুঝল সেই পদ্ধতিই হল DTMF ।
এই ব্যাপারটা হয়ত এর থেকেও ভালভাবে বলা যেত, কিন্তু সবাই যেন সহজে বুঝতে পারে তাই খুবই কম কথায় বোঝানোর চেষ্টা করলাম ।
তাহলে, প্রথমে দেখে নিই এই রোবট তৈরিতে আমাদের কি কি লাগবে ।সকল পার্টসই বাংলাদেশে পাওয়া যায় ।
১. রোবট চেসিস ।
২. CM/MT-8870 আইসি-১টি ।
৩. L293D আইসি-১টি ।
৪. 10uf ক্যাপাসিটর-২টি ।
৫. 7805 ভোল্টেজ রেগুলেটর-১টি ।
৬. 0.1uf ক্যাপাসিটর-২টি ।
৭. 3.758Mhz ক্রিস্টাল-১টি ।
৮. 1K রেজিস্টার-১টি ।
৯. 100K রেজিস্টার-২টি ।
১০. 150K রেজিস্টার-২টি ।
১১. 9V ব্যাটারী-১টি ।
১২. এলইডি-১টি ।
১৩. স্ক্রু টার্মিনাল-৪টি (প্রয়োজন হলে) ।
১৪. কানেকশন তার ।
১৫. পিসিবি/ভেরোবোর্ড ।
১৬. মোবাইলের হেডফোন জ্যাক ।
এবার পার্টস গুলার ছবি দেখে নিই যেন, সবাই ভালভাবে বুঝতে পারে ।
১. রোবট চেসিস
এটা সেট হিসেবেই কিনতে পাওয়া যায় ।
২. CM/MT-8870 আইসি-১টি ।
এটা বাজারে MT8870 বা CM8870 বা অন্য নামেও থাকতে পারে । এখানে 8870 নাম্বারটাই আসল ।
৩. L293D আইসি-১টি ।
এটা মোটর ড্রাইভার আইসি ।এর সাহায্যে মোটর ড্রাইভ বা কন্ট্রোল করা যায় ।
৪. 10uf ক্যাপাসিটর-২টি ।
এখানে বড় পা টি হল (+) আর ছোট পা টি হল (-)
৫. 7805 ভোল্টেজ রেগুলেটর-১টি ।
উপরের ছবিতে বাঁ দিক থেকে ১. ভোল্টেজ ইন, ২. গ্রাউন্ড বা (-), ৩. ভোল্টেজ আউট ।
৬. 0.1uf ক্যাপাসিটর-২টি ।
এটা বাজারে 104pf নামে পরিচিত ।
৭. 3.758Mhz ক্রিস্টাল-১টি ।
৮. 1K রেজিস্টার-১টি ।
৯. 100K রেজিস্টার-২টি ।
১০. 150K রেজিস্টার-২টি ।
১১. 9V ব্যাটারী-১টি ।
১২. এলইডি-১টি ।
১৩. স্ক্রু টার্মিনাল-৪টি (প্রয়োজন হলে) ।
এটা তার গুলা কানেশনের জন্য লাগাতে পারেন । না লাগালেও কোনও সমস্যা নাই ।
১৪. কানেকশন তার ।
তার তো সবাই চিনি তাই এর ছবি দিলাম না ।
১৫. পিসিবি/ভেরোবোর্ড ।
১৬. মোবাইলের হেডফোন জ্যাক ।
পার্টসের ছবি গুলো দেওয়ার মূল উদ্দেশ্য হল যেন সবাই পার্টস গুলো চিনতে পারে । এবার দেখব মোবাইল রোবটের সার্কিট ।
সার্কিটটা খুব কঠিন না । আশা করি বানাতে পারবেন । বেশি বর্ণণার প্রয়োজন নাই বলে মনে করি কারণ সার্কিটটা সহজ ।
এবার আসি কিভাবে এটা কাজ করে । সার্কিট বানানোর পর মোটর, ব্যাটারী, হেডফোন জ্যাকের তার সব সার্কিটের সাথে লাগিয়ে নিই । এবার একটি মোবাইলের হেডফোনের জায়গায় সার্কিটের হেডফোন জ্যাকটি ঢুকান । যে মোবাইলে হেডফোন জ্যাক লাগালাম এটার নাম দিলাম রিসিভার ফোন । আর আপনার কাছে আর একটা ফোন থাকা লাগবে যেটা দিয়ে রিসিভার ফোনে কল দিবেন । আপনার কাছে যে ফোনটি থাকবে এটার নাম দিলাম ট্রান্সমিটার ফোন । এবার আপনার হাতের ফোন অর্থাৎ ট্রান্সমিটার ফোন থেকে – রোবটে সংযুক্ত ফোন অর্থাৎ রিসিভার ফোনে কল দিই । কল রিসিভ করার পর হাতের ফোন থেকে ৯ চাপুন, দেখবেন রোবট সামনে যাচ্ছে । আবার, ৬ চাপলে পিছনে যাবে । ৩ চাপ দিলে রোবট থেমে যাবে ।এভাবে এটা ডানে-বাঁয়ে, 360 ডিগ্রিও ঘুরতে পারে । মোবাইলের ০-৯ সবগুলো ডিজিটের সাহায্যে আলাদা আলাদা কমান্ড আছে । কত চাপ দিলে কি কাজ করবে সেটা নিচের চার্টটা দেখলে বুঝতে পারবেন ।
1 —————Front Right
2 —————Reverse Left
3 —————Stop
4 —————Reverse Right
5 —————360 degree rotation (Right)
6 —————Reverse
7 —————Reverse Right
8 —————Front Left
9 —————Forward
0 —————360 degree rotation (Left)
যেমন, চার্টে 1 চাপলে সামনে ডানে যাবে, 2 চাপলে পিছনে বামে যাবে, 5 চাপলে 360ডিগ্রি ডানে ঘুরবে ইত্যাদি ।চার্ট দেখলে আরও ভালভাবে বুঝা যাবে ।
ছবি সহ পোষ্টটি দেখতে ঘুরে আসুন আমাদের ইলেকট্রনিক্স থেকে
আপাতত আজকের জন্য এতটুকুই।
তাহলে বানিয়ে ফেলুন মোবাইল কন্ট্রোল রোবট আর কোন প্রশ্ন থাকলে আমাদের ইলেকট্রনিক্স কমেন্ট করে জানাবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


