
তথ্যসূত্রঃ আমাদের ইলেকট্রনিক্স
নতুনদের জন্য আইপিএস
আইপিএস
লোডশেডিং আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। লোডশেডিং এর ফলে জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য সহ প্রায় সবকিছুই স্থবির হয়ে পড়ে। বিশেষত বাসা-বাড়িতে শিশু, বয়স্ক লোক ও অসুস্থদের সমস্যা বেশি হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকেই “আইপিএস” কিনছেন বা কেনার কথা ভাবছেন। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ হওয়ায় এতে কোনো ঝামেলা নেই। আইপিএসের মাধ্যমে বাতি, ফ্যান, ফ্রিজ, কম্পিউটার, টিভি, ভিডিও প্লেয়ার প্রভৃতি প্রায় সব ধরনের ইলেকট্রিক যন্ত্রই চালানো যাচ্ছে। চার্জ দেওয়ার ব্যবস্থা থাকায় আইপিএস ব্যবহারে কোনো ফুয়েল বা লুব্রিকেন্টেরও প্রয়োজন হয় না। ব্যাকআপ পাওয়া যায় দুই থেকে আড়াই ঘণ্টা। তবে আইপিএস সম্পর্কে সঠিক তথ্য না জানার ফলে অনেকেই বিভিন্ন ধরনের বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। আসুন আইপিএস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।
বিস্তারিত- আমাদের ইলেকট্রনিক্স - নতুনদের জন্য আইপিএস
ফ্রীজের জন্য 555 IC দিয়ে বানানো সহজ ডিলে সার্কিট
ফ্রীজে ডিলে সার্কিট এর ব্যবহার ও তার কারণঃ
প্রথমেই জেনে নেই ফ্রীজে ষ্টার্টিং ডিলে সার্কিট কেন ব্যবহার করা উচিৎঃ
ফ্রীজের কমপ্রেসারে ফ্রেয়ন নামে এক ধরনের গ্যাসকে অতি উচ্চ চাপে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে recycling সম্পাদান করে ফ্রীজ কে ঠান্ডা করে।
এই recycling টাইম টা নিয়ন্ত্রণ করে ফ্রীজের ভিতর থার্মকন্ট্রোল ডিভাইস। কমপ্রেসার হঠাৎ বন্ধ হলে, উচ্চ চাপের গ্যাস ব্যাক প্রেসার দিয়ে কমপ্রেসার এর ভিতর চলে আসে। কিন্ত কমপ্রেসার চালু থাকা অবস্থায় পাওয়ার ফেইল হয়ে আবার একটিভ হলে গ্যাসের ব্যাক প্রেশারের কারনে কমপ্রেসার কে জ্যাম করে ফেলে। যার ফলে কমপ্রেসার টি পুড়ে যেতে পারে। যার ফলে টাকা, সময়, ভোগান্তির শেষ থাকে না।
বিস্তারিত- আমাদের ইলেকট্রনিক্স - ফ্রীজের জন্য 555 IC দিয়ে বানানো সহজ ডিলে সার্কিট
লাইন টেস্টার
লাইন টেস্টার – সম্পূর্ণ প্রজেক্ট
লাইন টেস্টার প্রজেক্ট টি অনেক ক্ষুদ্র হলেও আমাদের অনেক জরুরী একটি পরিমাপক সরঞ্জাম। যা আমাদের বাস্তব জীবন কে আরো সহজ করে দেয়। আমাদের এই ডিভাইস কাজ করে মূলত ব্যবহারিত ইলেক্ট্রিক লাইনের আবেশ কে এমপ্লিফাই করে এর আউটপুটকে হাই করে, যা LED কে জ্বালিয়ে রাখে। অর্থাৎ যখন কোন ইলেকট্রিক লাইন এর সংস্পর্শে যাবে, তখন এর LED জ্বলে উঠবে। কোন AC পাওয়ার ক্যাবলের / লাইন এর insulation (অন্তরণ) এর উপর দিয়ে সার্কিটটি নিলে যদি LED জ্বলে, তাহলে আমরা বুঝতে পারব এর পাওয়ার এক্টিভ আছে বা তারের অভ্যন্তরে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এছাড়া কোন পাওয়ার ক্যাবল বা তার এর মাঝে কোন ব্রেক (কাটা) থাকলে তাও আমরা সহজেই খুজে বের করতে পারব। যেমন ধরুন একটি পাওয়ার ক্যাবলের পাওয়ার চালু (throw) আছে কিন্তু লোড পর্যন্ত পাওয়ার যাচ্ছে না। তখন এই লাইন টেস্টার টি তারের উপর দিয়ে চেক করতে থাকলে এক সময় LED অফ হয়ে যাবে, যার অর্থ এখানেই তারটি কাটা আছে। আপনি ওই স্থানে কেটে তারটি পুনরায় জোড়া দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। যা আপনার ভোগান্তি থেকে সহজেই মুক্তি দেবে। আশাকরি এই লাইন টেস্টার প্রজেক্টটি সবার কাজে দেবে ও অনেক ভোগান্তি হতে সবাই মুক্ত থাকতে পারবেন।
বিস্তারিত- আমাদের ইলেকট্রনিক্স - লাইন টেস্টার
ডিজিটাল এসি ভোল্ট মিটার (0-400 VAC)
ভোল্ট মিটার কি?
ভোল্ট মিটার হল একটি পরিমাপক যন্ত্র যাহা ভোল্টেজ এর চাপকে ডিজিটাল আকারে প্রকাশ করে , যার একক হল ভোল্ট । আমরা তাই এই পরিমাপক যন্ত্র কে ভোল্ট মিটার বলি। আর এটা এসি ভোল্ট মরিমাপ করতে পারে বলে এটাকে এসি ভোল্ট মিটার বলি।
বিস্তারিত- আমাদের ইলেকট্রনিক্স - ডিজিটাল এসি ভোল্ট মিটার (0-400 VAC)


সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


