আমি শপথ করছি যে আজ হতে কারো পথের কাঁটা হইবো না,
কাঁটাযুক্ত পথের সকল কাঁটা নিজের মনে করিয়া আপন হাতে পরিস্কার করিব।
কারো এগিয়ে যাওয়ার পথে গর্ত তৈরী করিব না,
বরং তৈরিকৃত গর্তে নিজে পড়িয়া অন্যের পড়ার পথ বন্ধ করিব।
অন্যের সুখে নিজে অসুখের কারণ হইবো না,
নিজে অসুস্থ হইয়া হলেও অন্যের সুখ নিশ্চিত করিব।
সর্বদা অন্যের দোষ-ত্রুটি খুজিব না,
নিজের দোষ-ত্রুটি বড় করিয়া দেখিব।
কারো বাড়ি-গাড়ি দেখিয়া আক্ষেপ করিব না,
নিজের বাড়ি-গাড়ি নাই দেখিয়া প্রশান্তি অনুভব করিব।
কারো টাকা-কড়ির বাক্স দেখিয়া হতাশ হইব না,
বরং আপন ভাইয়ের উন্নতি ভাবিয়া ভাইয়ের জন্য দু-হাত তুলিয়া দোআ করিব।
পরিশেষে অন্যের সুখ-শান্তিকে নিজের সুখ-শান্তি মনে করিয়া চির শান্তি অনুভব করিব।
** (উপরের প্রতিটি বিষয় আমি কেবলমাত্র তখনিই মানিয়া চলিব যখন কেহ উহা মানিতে গিয়া আমার পথের বাঁধা হিসাবে আবিভ্রুত হইবে না।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




