প্রেম, রোমাঞ্চও একদিন হাওয়ার মিলিয়ে যাবে, আর স্ট্যাটাস দিতে হবে না।
প্রতিদিন দৈনিকের খবর পড়তে পড়তে অনেক সাহসী ব্যক্তিও দুর্বল হয়ে যাচ্ছেন, বিশেষ করে কষ্টার্জিত অর্থে ব্যবসা বাণিজ্য গড়ে তুলে যারা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছিলেন তারা সবচাইতে বেশী আতংকে। অন্যদিকে বিরোধী রাজনীতিক কিংবা সরকারের মধ্যে যারা জনপ্রিয় রাজনীতিক তারাও রয়েছেন চরম আতংকে, যে কেউ যে কোন সময় হাওয়ায় মিশে যেতে পারেন।
ফকির, মিসকিন, শিশু, নারী, বৃদ্ধ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারী কর্মকর্তা- কর্মচারী সহ কোন শ্রেণী হত্যা, গুমের বাইরে আছেন? সবার মনে একটি প্রশ্ন লাশগুলো যদি ভেসে না উঠত তাহলে কি এই সাত জনের গুমের মামলায় কম করে পাঁচ হাজার লোক আসামী হত? আর নারায়ণগঞ্জে খুনিদের বিরুদ্ধে যেই কথা বলত সেই কি আসামী হয়ে কারারুদ্ধ হত? ছয় কোটির পাশাপাশি আরো বারো কোটির অতিরিক্ত বাণিজ্য হত?
সরকারী দলের লোক হাওয়া হলেই যে লেজেগুবরে অবস্থা, বাকীদের ক্ষেত্রে না বুঝার কি কোন কারণ আছে? যতক্ষণ বেঁচে আছি আল্লাহ্র শুকরিয়া, হাওয়া হলেই কেউ ঠু শব্দটিও করতে পারবে না, অতি আপনজনেরা কয়েকদিন দোড়াদৌড়ি করবেন, তারপর তাদেরকেও থামিয়ে দেওয়া হবে, প্রশাসন তদন্তের নামে শোকাহত মানুষগুলোর পাশে না গিয়ে তাদেরকে প্রশাসনের অফিসে ডেকে নিবেন।
অপহরণে কোন দোষ নাই, গুমেও কোন দোষ নাই,
গুমের পরে খুন, ইহাতেও দোষ নাই।
লাশগুলি পানিতে ডুবাইল যারা তাদেরও দোষ নাই,
মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, তাদেরও কোন দোষ নাই।
সরকারী দল, বিরোধী দল তাদেরও দোষ নাই।
এত চেষ্টা লাশ লুকানোর, আর তা কে বের করে দিলেন?
যত দোষ তার, যার কারণে লাশগুলো ভাসিয়া উঠিয়াছে।।
আল্লাহ্ তুমিই একমাত্র ভরসা।
এক দল আরেকদলকে দোষারোপ করতেই পারে, কারণ এটিই বাংলাদেশের তথাকতিত সুবিধাবাদীদের রাজনীতি। কিন্তু জনগণ দেখতে চায় খুন, গুম, হত্যা, নির্যাতনের পর যাদের এই সব বন্ধে ব্যবস্থা নেওয়া দরকার তাদের ভূমিকা কি? আর তখনিই আমরা হতাশ হই।
প্রেম, রোমাঞ্চও একদিন হাওয়ার মিলিয়ে যাবে, আর স্ট্যাটাস দিতে হবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।