স্বপ্ন দেখি....
কোনো একদিন হঠাত্
বদলে গেছে চিরচেনা চারপাশের সমাজটা।
.
সেইদিন থেকে কোনো ছেলে আর
কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না।
.
আমাদের তরুণদের হাত ধরেই ধর্ষণের
বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠবে।
.
বৃদ্ধ বয়সে কাউকে আর
বৃদ্ধাআশ্রমে যেতে হবে না।
.
ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গণগুলোত
ে চলা দ্বন্দ্ব, সংঘাত বন্ধ হয়ে যাবে।
.
পথ চলতে দেখা পাওয়া টাকার জন্য
পা আকঁড়ে ধরা সেই ছোট্ট
মেয়েটি স্কুলে যাবে।
.
সামান্য কিছু টাকার জন্য কারো জীবনের
পথচলা থেমে থাকবে না।
.... আমি বিশ্বাস করি এমন
হাজারো স্বপ্নগুলো একদিন আলোর মুখ
দেখবেই। আমি, আপনি ...আমরা মিলেই একদিন
স্বপ্নগুলো সত্য করবো।
কারণ,
দেশটা তো আমাদেরই
আমরাই তো বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



