somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিংস্র

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ধীরপায়ে এগোচ্ছে মেয়েটা,এতটুকুও শব্দ না করে।মনে প্রচণ্ড ভয়,পাছে "ও"টের পেয়ে যায়!
এই "ও"কেই সারাজীবন ভয় করে এসেছে সে।হ্যাঁ,ঘৃণা নয়,ভয়।যে ভয়ের কোন আদি অন্ত নেই।একই ছাদের নিচে এতটা বছর একসাথে কাটিয়ে দিল,তবুও মেয়েটার সেই ভয় কাটল না।বরং দিনে দিনে আতঙ্কে রূপ নিতে থাকল।অনুভূতিটা ভয়ের বদলে ঘৃণা হলেই যথার্থ হতো।কেননা "ও"কে নিয়ে মেয়েটার জীবনের যে তিক্ত অভিজ্ঞতা আছে,তা এক জীবনে মনকে ঘৃণায় বিষিয়ে তুলতে যথেষ্টের চেয়েও কয়েক মাত্রা উপরে।মেয়েটা তারপরেও নিশ্চিত,অনুভূতিটা ঘৃণার নয়,ভয়ের।"ও "যতবার মেয়েটার কাছে এসেছে,মেয়েটা মেরুদণ্ডের মাঝে প্রচণ্ড ভয়ের একটা শীতল স্রোত অনুভব করেছে।আর অসহায় আতঙ্ক নিয়ে "ও"র প্রস্থানের প্রহর গুনেছে।অথচ কখনোই অগ্রাহ্য করতে পারেনি "ও"র অনাকাঙ্খিত কিন্তু প্রবল অস্তিত্বকে।
না,এই আতঙ্ককে মেয়েটা আর বইতে পারছে না।আজ এই ঘরে আর কয়েক মুহূর্তের মাঝেই মেয়েটা নিজ হাতে এই ভয়ঙ্কর আতঙ্ক-অভিশাপের অবসান ঘটাবে।খুব আস্তে আস্তে,কিন্তু দৃপ্ত ভঙ্গীতে এগিয়ে যাচ্ছে "ও"র দিকে,একটু একটু করে।হাতের মুঠোয় শক্ত করে চেপে রেখেছে শলার ঝাড়ুটা।না,আজ আর সে চিত্‍কার দিয়ে দৌড়ে পালাবে না।আজ সে এর শেষ দেখেই ছাড়বে।ঠোঁটের কোণে ফুটে ওঠা হিংস্র হাসি নিযে সে এগুতেই লাগল।আজ সে প্রমাণ করল ভয় থেকেই যাবতীয় হিংস্রতার জন্ম।খুব কাছাকাছি পৌছাতেই সপাং করে বাড়ি ঝাড়ল তেলাপোকাটার গায়ে।বাড়ির চোটে তেলাপোকাটার নাড়িভুড়ি বেরিয়ে এল।তা দেখে মেয়েটারও নাড়িভুড়ি উল্টে আসার জোগাড়।"ইয়াক!"এই প্রথমবারের মত মেয়েটা তেলাপোকার প্রতি ঘৃণাও অনুভব করল।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×