somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গল্প বলি


একটা মানুষ
কয়েকটা শ্বাপদ
প্রচন্ড ক্রোধ আর আক্রোশ;

আরেকটা মানুষ,
অস্থির,আতংকিত,উদভ্রান্ত।
আর
মুক বধির জনারণ্য।

এরপর
শুধু রক্ত,তাজা রক্ত।



জানো?

ছোটবেলায় জেনেছিলাম রক্তের রং লাল।

অথচ আজ এই অদ্ভুত বড়বেলা আমাকে শেখায়,
রক্ত শুধু লালই হয় না,
সাদা,কালো,নীল,গোলাপী,
ধনাত্মক,ঋণাত্মক,
উত্তর,দক্ষিণ-আরো হাজার রংএর রক্ত আছে;
একজীবনে তুমি সব রং গুণেও শেষ করতে পারবে না।

শুনে আরো অবাক হবে,
সব রক্তের দর এক না।
একেক হাট-বাজারে এসব রক্ত আবার একেক দরে বিকোয়...



কী?
রক্তের গল্প ভাল লাগছে না?

ও আচ্ছা,
তুমি তো আবার নরম স্বভাবের;
রক্তের কথায়,রক্তের ঘ্রাণে,
তোমার মাথা ঝিমঝিম করে,
তোমার বমি বমি পায়!



থাক,বাদ দাও।

তোমাকে বরং অন্য গল্প বলি।

একটা ফুলের গল্প।

একটা ভুল জন্মের ফুল
যে কিনা সুবাস ছড়াতে শেখেনি,
সে বরং পাখি হয়ে যেত,ছোট্ট দোয়েল পাখি;
অথবা একটা সবুজ ঘাসফড়িং,
কিংবা ঘুলঘুলিভরা ঝলমলে রোদ।


কিন্তু জীবন প্রচন্ড বিভ্রান্তিকর।

ভুল জন্মের ফুল
কী করে টের পেয়ে যায়
পাখি,ফড়িং,রোদ-
এসবের কোনটাই না,

এ এক সরীসৃপের জন্ম;
যে কিনা বুকের উপর ঘষটে চলে
আর
সময়ে সময়ে
দেয়ালের ঘড়িটাকে নকল করে।


অথবা...
কে জানে!
হয়তো তাও না...


ভুল জন্মের ফুলের চারিপাশে
শুধু বিভ্রান্তি আর বিভ্রান্তি,
এত বিভ্রান্তির মাঝে বেঁচে থাকা
কী প্রচন্ড ক্লান্তিকর!



সময় পেলে
একটুখানি বিভ্রান্ত হয়ে দেখো,
তুমিও ঠিক বুঝে যাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×