কী সীমাহীন লজ্জা'র এই ছবিটি!
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উমর ফারুক নামের এক ভাইয়ের ওয়ালে পেলাম ছবিটি! থমকে গেলাম! এমন না যে এগুলো খুব নতুন কিছু! এখনো রিকশায় বসে কাজের মানুষকে পায়ের কাছে বসিয়ে নিতে দেখি! তবুও কষ্ট হয়! কতোটা খেতে পারতো এই ছোট্ট মেয়েটি? ওইটুকুন পেটে কতো হাজার টাকার খাবার আটতো? একটি শিশুকে পাশে বসিয়ে খাওয়াতে লজ্জা হতো? তার কোলে নিজের বাচ্চাকে দিতে লজ্জা হয় না? তাকে দিয়ে ঘরের সব কাজ করাতে লজ্জা হয় না? দামী রেস্টুরেন্টে নিয়ে গিয়ে না খাইয়ে বসিয়ে রাখতে লজ্জা হয় না? হায়রে বড়লোক! তোদের চেয়ে রাস্তার ফকিরও অনেক বড় মনের হয়! তারা খেতে বসলে ফুটপাতের নেড়ি কুকুরটাকে দু'মুঠো দিয়ে খায়! ছিঃ! কতোটা নীচ আর ছোট মন আমাদের! দু'মুঠো খাবার আর ক'টা টাকা বেতনের জন্য কোন দূরের গ্রাম থেকে শিশুটি কাজের জন্য এসেছে! সংসারের ঘানি টানতে না পারা বাবা মা কতো বেদনায় এমন ফুলের মতো মেয়েটিকে কাজে পাঠিয়েছে! কী দুঃখ শিশুটির মুখ জুড়ে! হয়তো মনে পড়ছিলো ওর মায়ের কথা! মা কতো আদরে সামান্য পান্তাভাত ও মুখে তুলে খাওয়াতো! আর কী ভাবছিলো শিশুটি! গালি দিচ্ছিলো না এই নিষ্ঠুর সমাজকে!? ঘৃণা ছিলো কতোটা ওর ছোট্ট মনে!?
কী সীমাহীন লজ্জা'র এই ছবিটি! দু'চোখ বেয়ে পানি গড়াচ্ছে লিখতে গিয়ে? কেমন করে পারি আমরা!? কেমন করে!?
ওরা যদি কখনো আমাদের মুখে থুতু দেয় খুব কী দোষ দেয়া যায়!? আমরা মানুষ নামের প্রাণী থেকে কবে সেরা জীব মানুষ হবো! আদৌ হবো কী!?

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪
আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।

সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব? দুনিয়ার বিভিন্ন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন