কি যমানা আসল রে ভাই!!!
০২ রা জুন, ২০১৪ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ভাইগ্না আদিয়ান, চার বছর বয়সে সবেমাত্র পা দিল। কিছুদিন হল স্কুলে যাওয়া শুরু করেছে। এখন হাফ ডে ক্লাস চলছে। এইতো কয়েক মাস পরেই ফুল হয়ে যাবে। হাফ ডে ক্লাস হলে কি হবে দুপুরে খেয়েদেয়েও তার টিফিন নেয়া চাই ই চাই। নয়ত কিছুতেই স্কুলে যাবে না। তো, টিফিন বক্সে একটা কলা, দুই পিস স্যান্ডউইচ আর একটা অরেঞ্জ জুসের পিচ্চি বোতল অবশ্যই দিতে হয়। নিজে প্রত্যেকটা চেক করে দেখবে তার পর টিফিন ব্যাগের চেইন লাগাবে। তারপর কাধে থাকবে স্কুলব্যাগ আর হাতে নেবে টিফিন ব্যাগ।

দরজা থেকে বেরুবার আগে সবাইকে বাই বাই দিতে কখনো ভুল করে না। হাসিখুশি মুখ নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে। স্কুলে যাবে ওনলি আম্মুর(ওর ল্যাংগুয়েজ) সাথে। আর কারো সাথে কিছুতেই যাবে না। ক্লাস টাইম বেলা বারোটা থেকে বিকাল তিনটা। স্কুল থেকে আসবে ওনলি আব্বুর(স্পেশাল ল্যাংগুয়েজ) সাথে, গাড়িতে করে। বাসার দরজার ভেতর ঢুকেই সবাই কে সালাম দিবে। স্কুলব্যাগ ছুড়ে দিবে সোফার উপর আর টিফিনব্যাগ নিয়ে সোজা চলে যাবে কিচেনে। চেয়ার টান দিয়ে টেবিলের উপর টিফিনব্যাগটাকে খুলে অত্যন্ত মনযোগের সাথে কলা, স্যান্ডউইচ আর ড্রিঙ্কস খেতে থাকবে!

যদি জিজ্ঞেস করা হয়ে যে স্কুলে টিফিন খাওনি কেন? বলবে, আই ওয়াজ বিজি!!!
কি যমানা আসল রে ভাই!!!
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৪ ভোর ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন