somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের আকাশটা কাশ বনের মত সাদা আর ঝকঝকে

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশেছে সেখানে কতগুলো পাখি ঝাক বেঁধে উড়ে যাচ্ছে। আজকের আকাশটা কাশ বনের মত সাদা আর ঝকঝকে। কয়েক পলক তাকালেই মন ভাল হয়ে যায়। যদিও মন আমার সকাল থেকেই ভাল। অনেকদিন পর আব্বা আম্মার সাথে সময় নিয়ে কথা বললাম। সবার খোজ খবর জানলাম। তাই মনটা প্রচন্ড ফুরফুরে। কেউ আমাকে যদি জিজ্ঞেস করে যে দেশে আসবে না? আমি সোজাসাপ্টা উত্তরে বলি, না আর কোনদিন দেশে আসব না। কেন? কেন এর উত্তর আমারও জানা নেই। তবু বলি, আমি দেশকে, আত্নীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, গাছপালা, নদীনালা, ধানক্ষেত, মেঠো সরু পথ, আমের মুকুল, বকুল ফুল, সজনে ডাটা, চড়ুই পাখি, নিজের আদি বাসস্তান, ভাইবোন কাউকেই মিস করি না। কিন্তু আজকে আব্বা আম্মার সাথে কথা বলার পর বুঝতে পারলাম আসলে কতটা মিস করি। ফেলে আসা দিনগুলোতে ঘটে যাওয়া নগন্য ঘটনাগুলো এখনো মনের কোঠরে সহি সালামতে আছে। প্রত্যেক শুক্রবারে আমাদের বাসায় এক ভিখারি আসত। আম্মা উনাকের জুমার নামাজের পর খাবার দিতেন। আমাদের পাকা উঠান। সেখানে পিড়িতে বসে উনি খেতেন আর আমি বসে থেকে শেষ অবধি দেখতাম। মুগ্ধ হয়েই দেখতাম। খাওয়া শেষ হলে তিনি সকলের জন্য মোনাজাত করতেন। সবচেয়ে বেশি করতেন আমার আম্মার জন্য। সেটা আমার খুব ভাল লাগত। আম্মাকে আজ উনার কথাও জিজ্ঞেস করলাম। আম্মা বললেন বছর খানেক হয় উনি মারা গেছেন। শুনে অনেক কষ্ট পেলাম। মনে হল যেন জীবন নামক বইয়ের একটা পাতা ছিঁড়ে গেল। আহারে বেচারা, আর কোনদিন উনাকে দেখতে পারব না। খাওয়া শেষে উনার মোনাজাত শুনতে পাব না। বড়ই অকৃত্তিম ছিল মোনাজাতের কথাগুলো। আমার মন কি তাহলে খারাপের দিকে যাচ্ছে? যাই, কাশবনের মত আকাশটা একটু দেখে আসি।


পাখিগুলো নেই। দিগন্তে মিলিয়ে গেছে। সে জায়গায় এখন একটা হেলিকপ্টার উড়ছে। ইমার্জেন্সী হেলিকপ্টার। খবরে দেখলাম, কাছে কোথাও আগুন লেগেছে। সেদিকেই হেলিকপ্টার টা উড়ে গেল। দুই ঘন্টা হল বিদ্যুৎ নাই। সে এক অবিশ্বাস্য কান্ড। চারিদিকে কেমন সুনসান নিরবতা। মোবাইলে চার্জ নেই। সে এক মহা জ্বালা। ল্যাপটপের ব্যাটারীও যায় যায় অবস্থা। লম্বা একটা ঘুম দেয়া দরকার। ব্রেইনেরও তো একটু চার্জ দরকার, তাই না?

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×