চালিকাশক্তি
২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রত্যেকটা দিন যেন এক একটা অভিযানের মত। যার শুরু সকাল দিয়ে আর শেষ হয় গহীন রাতে। শৈশবকাল কেটেছে বাসার সামনের খোলা মাঠে বসে থেকে, সেদ্ধ ডিমের কুসুমের মত সূর্য্য মামার উদয় দেখতে দেখতে। ঘুমের কারনে চোখ খুলতে পারতাম না। তবুও আব্বুর হাত থেকে রেহাই মিলত না। সূর্যোদয় দেখাটা বাধ্যতামূলক ছিল। যেদিন সূর্য্য উঠত না সেদিনও নিয়ম করে খোলা প্রান্তরে বসে থাকতে হত। আব্বু বলতেন সকালের স্নিগ্ধ বাতাস নাকি শরীর মনকে ফুরফুরে করে তোলে। কিন্তু আমাকে ত আলসেমি আরো বেশি করে ভর করত। আজকাল সেদ্ধ ডিমের কুসুম নিয়ম করে সকালের নাস্তায় খাওয়া হয় ঠিক ই তবে সূর্যোদয় আর দেখা হয়ে উঠে না একদম। শৈশবে সেই খোলা মাঠে আমার সংগে বড় দুই ভাইকেও বসে থাকতে হত। আব্বু ছিলেন আমাদের চালিকাশক্তি। আব্বু ট্রেনের ইঞ্জিন আর আমরা তার পেছনের বগি। কালের বিবর্তনে ইঞ্জিন আজ পুরাতন হয়ে জং ধরে গেছে। আর বগি গুলো হয়ে পড়েছে বিচ্ছিন্ন।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন