somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পান্তা-ইলিশের পোস্টমর্টেম'

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পান্তা-ইলিশ কালচারটা নিয়ে আমি কখনোই মাতামাতি করিনি
বা করতে চাইনি! কারন এই রকম উৎসব,যেখানে
গরিব-দুঃখীদের সাথে ঠাট্টা করাহয় সেটা কোন
সুস্থ জাতি করতে পারেনা।
এইরকম ধৃষ্টতাপূর্ণ,কুরুচিপূর্ণ,ন্যক্কারজনক কাজ
কখনো একটি জাতির ঐতিহ্য হতেপারে না। আর
ঐতিহ্যইবা কাকে বলে? আমিতো জানি ঐতিহ্য বলাহয়
ঐ জিনিসটাকে! যা একটি জাতির হাজার বছরধরে লালন
করে আসা কোন গর্বের ইতিহাস! যাকিনা গর্বভরে
বলা যায়। কিন্তু পান্তা-ইলিশ এলো কোথাথেকে?
মাত্র ৩২ বছরধরে চলে আসা এই কাজটি কোন
জাতীয় সংস্কৃতি হতেপারে না! এটা হতেপারে একটি
জাতীয় লজ্জা এবং গরীবদের প্রতি হীনমন্যতার
বহিঃপ্রকাশ!!
মাত্র ৩২ বছর আগে গোড়াপত্তন হওয়া এই
উৎসবের কিছুটা ইতিহাস আপনাদের সামনে তুলে
ধরছি
আসুন দেখি লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলাল দৈনিক
বাংলাদেশ প্রতিদিনে এ সম্পর্কে কি বলে------------
-------------------------------------------
“৫ সেগুনবাগিচা বর্তমান মুক্তিযুদ্ধ জাদুঘর ছিল দৈনিক
দেশ এবং সাপ্তাহিক বিপ্লবের কার্যালয়। সে
কারণেই সেখানে বসত লেখক আড্ডা। আমি ছিলাম
একজন নিয়মিত আড্ডারু। ১৯৮৩ সাল, চৈত্রের শেষ...
চারদিকে বৈশাখের আয়োজন চলছে! আমরা আড্ডা
দিতে দিতে পান্তা-পিয়াজ-কাঁচামরিচের কথা তুলি। দৈনিক
দেশের বোরহান ভাই রমনা বটমূলে পান্তা-ইলিশ
চালুর প্রস্তাব দিলেন। আমি সমর্থন দিলাম। প্রথমে
আমাকে দায়িত্ব নিতে বললেন। কারণ, সেই আড্ডায়
আমিই একমাত্র সেই হাউসে বহিরাগত। ফলে কাজটা
সম্পাদন করতে সুবিধা হবে। কিন্তু আমি একা রাজি না
হওয়ায়, কবি ফারুক মাহমুদ আমাকে নিয়ে পুরো
আয়োজনের ব্যবস্থা করলেন। নিজেদের
মধ্যে পাঁচ টাকা করে চাঁদা তোলা হলো। বাজার করা
আর রান্না-বান্নার দায়িত্ব দিলেন বিপ্লব পত্রিকার
পিয়নকে। সেই হাউসে যারা তখন কাজ করতেন,
তাদের মধ্যে বিপ্লবের সম্পাদক কবি সিকদার
আমিনুল হক, প্রয়াত বোরহান আহমেদ, কবি ফারুক
মাহমুদ, দৈনিক দেশের সাহিত্য সম্পাদক হেলাল হাফিজ,
সাংবাদিক মাহবুব হাসান, শহিদুল হক খান, মুন্সী আবদুল
মান্নান, রোজী ফেরদৌস প্রমুখ। প্রথমে
আমরা পান্তা আর ডিম ভাজা দিতে চাইলাম। কিন্তু ডিমের
স্থলে স্থান পেল জাতীয় মাছ ইলিশ।
কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, ইলিশ
ভাজা নিয়ে 'এসো হে বৈশাখে'র আগেই
ভোরে আমরা হাজির হলাম বটমূলের রমনা
রেস্টুরেন্টের সামনে। সঙ্গে মাটির সানকি।
মুহূর্তের মধ্যে শেষ হলো পান্তা-ইলিশ।
এভাবে যাত্রা শুরু হলো পান্তা ইলিশের।”
(সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ১৪ই
এপ্রিল ২০১৪, লিঙ্ক: http://goo.gl/X6LKRl ,
আরো দেখতে পারেন- দৈনিক ইত্তেফাক, ১৪
এপ্রিল ২০১৪, লিঙ্ক: http://goo.gl/xnBcV8 )

অনলাইনে যখন এই লেখাগুলো পড়ছিলাম তখন মনেমনে ভাবছিলাম, আমরা কি আসলেই হুজুগে জাতি? সামান্য একটা ঘটনাকে কিভাবে একটা সংস্কৃতির সাথে জুড়ে দেওয়া যায় সেটাই বুঝতে পারছিনা।

আরেকটা কথা....! আমরা যেই সময়টাতে ইলিশ মাছ কিনতে ব্যস্ত সময় কাটাই সেই সময়টাতে ইলিশ মাছ ধরাই সরকারী ভাবে নিষেধ! কারন তখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম....

এখন প্রশ্ন আপনার নিকট, আপনি কি অপসংস্কৃতি নামক সংস্কৃতি নিয়ে মত্ত থাকবেন নাকি জাতীয় মাছ সংরক্ষণে সরকারকে সহযোগীতা করবেন....!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×