somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় সংগীতের বিশ্ব রেকর্ড এবং কিছু কথা।

২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্দা করা যে কতটা জরুরী তা নীচের
লিখাগুলো পড়লেই বুঝবেন। আল্লামা শফী হুযুর
দা.বা. যখন বলেছিল নারীদের দেখলে পুরুষের
মুখে লালা ঝড়ে তখন সবাই হুমড়ি খেয়ে পড়েছিল
তার সম্পর্কে বাঁজে মন্তব্য করাতে কিন্তু এখন শুনুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার কাছ
থেকে তিনি কী বলেন। একজন সুন্দর
নারীকে দেখলে পুরুষের মাথা ঠিক থাকে না যত
বড় বুযুর্গই হোক, ক্ষণিকের জন্য হলেও তার মন
সে নারীকে দেখতে বা পেতে নাড়া দিবে।
হয়তোবা ইসলামিক মাইন্ডেড হওয়ার দ্বরুন সে তার
মনকে কন্ট্রোল করতে সক্ষম কিন্তু সবসময় না।
নারী পুরুষ একসাথে থাকলে এ ধরনের
ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক; এরকম
চলতে থাকলে আর কিছু দিন পর শুনতে পাবো ওপেন
ধর্ষনের কথা। জাতীয় সঙ্গীত রেকর্ডের
নামে মিনি ধর্ষনের রেকর্ড
গড়লো বাংলাদেশ-------
========================================
রোকসানা কানন
এম.ফিল গবেষক/ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্যতামূলক করায়
ডিউটি হিসেবেই হলের ৩৪জন
মেয়ে নিয়ে বাসে করে জাতীয় সংগীত
গাইতে যাচ্ছিলাম সকালে ।কিন্তু আর সহ্য
করতে পারছিলাম না । জাতীয় প্যারেড
স্কোয়াডের প্রবেশ এবং বাহির দরজায় এভাবে শত
শত মেয়েদের লাঞ্ছিত
হতে দেখে ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম ।
এই আমাদের সভ্যসমাজের পুরুষ ! যারা মেয়েদের
গায়ে হাত দেয়ার লোভ সংবরন করতে পারেনি ।
যেকোন বয়সের মেয়ে ,নারী কেউই রেহাই পায়
নি । মুখ , চোখ , জিভ আর দাঁতের কি অদ্ভুত
কুরুচিপূর্ন প্রদর্শন । স্কুল , কলেজ আর
বিশ্ববিদ্যালয়ের ছাত্র , তরুন , যুবক , মাঝ
বয়সী বা ২ সন্তানের জনক সব পুরুষ
মেতেছিলো ধাক্কা দেয়ার প্রতিযোগীতায় , আর
কে কত অশ্লীল কথা মেয়েদের বলতে পারে ।
মুখে পানি নিয়ে মেয়েদের
মুখে বুকে অথবা পিছনে কুলি করছে ইচ্ছামত ।কত
মেয়ে যে কাকুতি মিনতি করছে , ভাই চাপ দিয়েন
না । আল্লাহর অশেষ রহমত হলের মেয়েদের
নিয়ে অনেক কষ্ট ফিরেছি , কিন্তু
মেয়ে গুলোকে সুস্থ বলতে পারছিনা ।হাউমাউ
করে কাঁদছে একেক জন , যে তারা অল্পের জন্য
ধর্ষিত হয় নি অথবা প্রানে বেঁচে গেছে ।
আমার নিজেরো কান্না পাচ্ছে যে , এতটা বর্বর
হতে পারে পুরুষরা ? তাদের
লালসাগুলো কি রাস্তায় মেয়েদের
দেখলে ঠিকরে পড়ে ? এতবড় একটা জাতীয়
অনুশ্ঠানে এসেও কি লাইনে দাঁড়ানো মেয়েদের
সাইড না দিয়ে চাপ দিতে হবে শরীরের
নানা স্থানে ? বিকৃত যৌনতা কি রাস্তাতেই
দেখাতে হবে ? হে পুরুষ , তোমার
কামবাসনাগুলো কি এতটাই দূর্বলচিত্তের
যে তা সামান্য চাপাচাপি আর জিভ দিয়ে দূর
থেকে চুকচুক করলেই পূরন করা যায় রাস্তাঘাটে ?
আজ আবারো আল্লাহর কাছে প্রার্থনা করি ,
আমাকে কখনও ছেলে সন্তান দিও না ।
ছিঃ ছিঃ ছিঃ !
প্রায় লাখ খানেক পুরুষ কি গানের বাহানায়
গনহারে মেয়েদের লাঞ্ছিত করতে এসেছিলো আজ ?
তাহলে নাম না জানা হাজার হাজার বোনের
লাঞ্ছনার বিনিময়ে কি পেলাম
লাখো কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার
বিশ্বরেকর্ড ? এই কুকুর গুলোর মা , বোন ,
স্ত্রী অথবা কন্যারা কি জানেন তার ছেলে ,
ভাই ,স্বামী অথবা বাবা আজ
প্রতিটি মেয়েকে কিভাবে অপমান করেছে ? নিজ
চোখে দেখেছি , আমার বোনদের অপমান । এ অপমান
আমারও !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×