ভালবাসার মানুষের জন্য মানুষ সব করতে পারে। নিজের বর্তমান বিসর্জন দিয়ে ভবিষ্যৎ আঁধার করতে পারে, বাবা মা'র ভালবাসা ত্যাগ করতে পারে, ভালবাসার মানুষকে দেখানোর জন্য আশেপাশের মানুষদের যাচ্ছে তাই বলতে পারে।
.
ভালবাসার মানুষের পছন্দ অনুযায়ীএকজন ভাল ছেলে সিগারেট খেতে শেখে, আবার একজন চেইন স্মোকার সিগারেট খাওয়া ছেড়ে দেয়, কেউ কেউ আত্নহত্যার পথ বেছে নেয়, আবার কেউ কেউ অন্যকে খুন করতেও দ্বিধা করে না। সবই হয় ভালবাসার কারণে।
.
অথচ বাস্তবতার রুদ্ধ বাতাসে যখন ভালবাসার দোয়াতের আগুন নিভে যায়, তখন সেই ভালবাসার মানুষের অনুপস্থিতিতে কেউ কেউ সেই আঁধারে হারিয়ে যায়, আবার কেউ কেউ জীবনের প্রতি মায়া থেকে আঁধার হাতরে একসময় আলোতে বেরিয়ে আসে।
.
কোন একভাবে জীবন চলতেই থাকে। থেমে থাকে না। জীবন পথে চলতে চলতে, ভাল মানুষেরা পূর্বের সব কাজের জন্য অনুশোচনায় ভোগে, আর যারা খারাপ হয়ে যায় তাদের কোন ভাবাবেগ থাকে না। তারা চোখ বুজে চলতে থাকে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




