
সলতের মত ফুরিয়ে আসা দিনগুলো...

তোমার কলমটা সত্যি খুব ছোয়াচে

(ছবিঃ ব্লগার প্রিন্স হেক্টর এঁকেছেন)
পৃথিবী সদৃশ মাকালফল মহাশুন্যে পাক খেতে খেতে মাতাল হয়, হাইওয়েতে আত্নঘাতী মাতাল ট্রাক ড্রাইভারের মত!

শূন্যতায় ডুবে যাবার মত অপরাধবোধে আক্রান্ত পৃথিবী সদৃশ মাকালফল। আমি কেবল শূন্যতায় ডুবে গিয়েও ভেসে থাকি আমার এপিটাফ হাতড়ে।

তুমি আমি বিষণ্ণতার মত

যুদ্ধশেষের কোন শহরের বেনামী কারখানার চিমনি দিয়ে উবে যায় শৈশব!

মহাশূন্যে ভেসে চলা নিঃশব্দ অর্কেস্ট্রায় ঈশ্বরের ঘুম আরো গাঢ় হয়ে আসে....

টাকশালের ড্যান্সফ্লোরে সভ্যতা নাচে অসভ্য নর্তকীর মতন।

তুমি দেখতে কারো মত না
শুধু আয়না তোমার মত...
তোমার কি বলতে ইচ্ছে হয়না পৃথিবীর সব আয়নায় ফাটল ধরুক?

স্রোতহীন হাইওয়েতে আটকে থাকা নির্জনতা চিরে আওয়াজ ওঠে। হৃদয় খন্ড খন্ড হচ্ছে। কন্টিনেন্টাল ড্রিফট! কাঁটাতার উঠবে!

সিলিংয়ে ঝোলা লাশ পেন্ডুলামের মত দোলে..
ইশ্বরের বয়স বাড়ে, মহাশূন্যের বয়স বাড়ে...
লাশের বয়স বাড়েনা! তার বয়স বাড়লে পেন্ডুলাম থামবে, সময় থামবে, ইশ্বর থেমে যাবেন। তাই লাশের বয়স বাড়েনা


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

