somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

ঘুম বনাম আমি। পরাবাস্তব জারণ বিজারণ!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘুম না আসাটা স্বাভাবিক ব্যাপার। আমার ক্ষেতে এই স্বাভাবিক জিনিসটা হয় বেশী। ধরেন বিছানায় শুয়ে আছি কিছু একটা চিন্তাভাবনা করতেসি কনশাচ মাইন্ডে। আমার সাবকনশাচ মাইন্ড ঐ ভাবনাটার একটা এন্টিডোট বানাইতেসে!! এইবার দুইজনে গ্যাঞ্জাম লাগায়ে ঘুমের বারোটা!!! ব্যাপারটারে যদি জিওমেট্রিক প্যাটার্নে সাজাই তাহলে ব্যাপারটা হইতেসে "সিম্পল ট্রায়াঙ্গল ইন আ সার্কেল " এই সার্কালের উপ্রে আরো কিছু বিন্দু বিন্দু চিন্তাভাবনা জমতেসে। ব্রেইন সেই ডটগুলারে আবার জয়েনিং দিয়ে নতুন নতুন ট্রায়াঙ্গল বানাইতেসে। হ জ ব র ল টাইপ অবস্থা।

আমার বিয়ের আগের দিন রাতেও আমার ঘুম আসেনাই। বিয়েশাদী শেষ। ভাবলাম কম্যুনিটি সেন্টার থেকে বের হয়ে রিকশা নিয়ে সরাসরি ফার্মেসীতে গিয়ে একটা ডরমিকাম নিয়ে আসি। ঐখানেও ভাবনাচিন্তা শুরু হইল। ধরেন বিয়ের পাঞ্জাবী পইরা গেসি ঘুমের ওষুধ আনতে। দোকানদার মুচকি হাইসা বলতেসে "ভাই বুঝসি লজ্বায় কিছু বলতে পারতেসেন না" এই বলেই স্কয়ার একটা প্যাকেট কাগজে মুড়ে আগায়া দিল। বাকী লোকজন হাসতেসে। বাজে ব্যাপার।

তো, এই না ঘুম আসার ব্যাপারখানা অবশ্য কাজে লাগানো যাইতে পারে। আমি এই সময় উচ্চমার্গ সব চিন্তাভাবনা করি। লোকজন অবশ্য এইটার নাম দিসে এবস্ট্র্যাক্ট আর্ট আর্ট। আমি সময়টা এবস্ট্র্যাক্ট আর্ট আর্ট কইরা কাজে লাগাই। দালির "দ্য মেটামরফোসিস অব নারসিসাস" টাইপ তেলরঙ দিয়ে করা ছবি টাইপ আর্ট না। আমি আমারে চিন্তাভাবনা করি। আমারে আঁকি। আমি নিজেই ডিফ্রেট সব প্লাটফর্মে।

যেইটারে ভাল্লাগে সেই আমিটারে রাইখা দেই কয়েকদিনের জন্য। বাকীগুলা রিসাইকল বিনে। আমার আরো একটা ব্যারাম আছে। আমি নার্সিসিজমে ভুগি। ভালো লাগা আমিরে বারবার উল্টায়ে পাল্টায়ে দেখি। অভিভূত হই!!

আমি অপেক্ষা করতেসি ঐ আমিটারে খুইজা পাইতে যেইটার জন্য আমি পুরোপুরি নার্সিসাস কমপ্লেক্সে পইড়া যাবো। বারবার উল্টায়ে পাল্টায়ে ঐ আমিটাই থাকবো।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×