somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

কুয়েট ছাত্রলীগ, একজন ফায়েক উদ্দীন আর আমাদের শিক্ষাব্যবস্থা৷

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথাকার কোন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষিকা ছাত্রের চুল কেটে ফেললো সেইটা নিয়ে দেশ তোলপাড় হয়ে গেল৷ হট টপিক৷ কিন্তু গত এক বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফায়েক সাহেব যেসমস্ত অপকর্ম করে গেছেন সেইসব নিয়া কেউ কোন কথা বলেনাই৷ অবৈধভাবে তিন শিক্ষককে অপসারণ করে ফেলা হয়েছে৷

ভিসি অফিসের এক কর্মকর্তা আমার পাশের ফ্লাটে ছিলেন তখন৷ ভদ্রলোক মাঝে মাঝে দুঃখ প্রকাশ করতেন৷ শুনতাম ভেতরকার কাহিনী৷ এনাদের অপসারণ করা হয়েছিল কারন ছাত্র আন্দোলনে এই শিক্ষকেরা ফুয়েল দিয়েছিলেন৷ খুবই দরকারী দাবিদাওয়া ছিল স্টুডেন্টদের৷ শিক্ষার্থীদের বেতন-ফি কমানো, আবাসনসংকটের সমাধান এবং আরো দুই তিনটা ভ্যালিড ডিমান্ড ছিল তাদের৷

এই বিষয়ে কেউ কথা বলেনাই মাননীয় স্পীকার৷ বিশ্বাস করেন কেউ বলেননাই৷ আতেল, সুশীল, বাম, রাম কেউ না৷

তো এইটা হইতেসে রিসেন্ট পাস্ট৷ এইবার অতি সাম্প্রতিক ঘটনায় আসেন৷

ড. সেলিম সাহেব৷ এই ভদ্রলোকের সাথে একবার সাহাব ভাইয়ের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে পরিচয় হইসিলো৷ সাহাব ভাই বলসিলেন এই লোক কোন শো অফের মধ্যে নাই৷ অভাব অনটনের মধ্যে বড় হইসেন৷ রাস্তায় ফল বেচে পড়ালেখার খরচ চালাইসেন৷ দারুন একজন মানুষ৷ ব্লা ব্লা৷

এর পর পাঁচ বছর গেসে৷ উনি অস্ট্রেলিয়া থেকে ক্রিপ্টোগ্রাফিতে PHD নিয়ে এসে কুয়েটেই প্রফেসর হিসেবে যোগদান করলেন৷ একদল ছাত্র(!) তাকে অপমান করলো৷ কি বিষয় নিয়ে অপমান করলো? হলের ডাইনিং ম্যানেজমেন্ট নিয়ে ভাগবাটোয়ারা নিয়ে! মানে আপনি বুঝতেসেন একদল ছাত্রকে তাদের বাপ মা কুয়েটে পাঠাইসে হলের ডাইনিং ম্যানেজার হওয়ার জন্য৷

উনি বাসায় ফিরে লজ্বায়, অপমানে স্ট্রোক করে বাথরুমের মধ্যে মরে গেলেন৷ এইটা নিয়ে দেশ গরম না, কেউ গ্রেফতার হয়নাই, কাউকে বহিস্কার করা হয়নাই৷ কি আশ্চর্য! কুয়েটে একটা অভ্যন্তরীণ তদন্ত কমিটি করা হইসিলো৷ তারা বলেছে তদন্ত করতে পারবে না৷ চাপ আছে উপর মহলের

আবার ছাত্রলীগ বলতেসে উনি স্ট্রোক করে মারা গেসেন৷ আবার তারাই বলতেসে সেলিমের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ তার মানে তারা দোষ স্বীকার করে নিসে! ফানি না?

এইসব ঘটনা তো নতুন না৷ খুলনার বি এল কলেজের এক নেতা একবার প্রিন্সিলাল সাহেবকে স্টেজের উপরে থাপ্পড় দিয়েছিল৷ সেই ঘটনার বিচার হয়নাই৷ সেই নেতা অবশ্য এখন আওয়ামিলীগ এর গাড়ি পোড়ানো মামলায় বছরের ছয় মাস পালায়ে বেড়ায়৷


এক কাজ করেন৷ আপনারা যেহেতু শিক্ষকের মর্যাদা দিতে পারতেসেন না৷ ভুলভাল মানুষরে ভিসি বানাইতেসেন৷ বিশ্ববিদ্যালয়ে অটোক্রেসি চালাইলে সেইটার বিরুদ্ধে কিছুই করতে পারতেসেন না৷
সেহেতু দুই রকম ইউনিভার্সিটি, স্কুল, কলেজ বানান৷

একটায় যাবে যারা শুধুমাত্র পড়ালেখা করতে চায়৷

আরেকটায় আপনারা দলীয় ক্যাডার, চোর, ছ্যাচ্চড়, বদমায়েশ, ধর্ষক এগুলো পড়াবেন৷ সেগুলোর ভিসি বানাবেন ফায়েক উদ্দিনের মত জানোয়ারদের৷ সেগুলোর ছাত্র নেতা হবে ধর্ষনে সেঞ্চুরি করা মানিক৷ হলের ডাইনিং এর ম্যানেজার হওয়ার লোভে শিক্ষককে খুন করা ছেলেপেলে৷

রিয়াজ রোমেন
খুলনা
ডিসেম্বর ৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×