উৎসর্গ- কোর্স বিখ্রেতা ঝংকার মাহবুব ভাই। যার জন্য ফেসবুকে ঢুকলেই মনে হয় লোকাল বাসে বসে আছি, হকার আইসা চিতকার চেচামেচি করে বুঝাইতসে - তার থেকে মৌন রোগের একেবারে শেষ চিকিৎসা পাওনা যায়।
"Cargo cult" শব্দটা বিখ্যাত হইসিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও তার পরবর্তী সময়ে মেলানেশিয়ার কিছু লোকজনের আচরণ নিয়ে আলোচনার মাধ্যমে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটিতে সৈনিকরা রানওয়ে বানাইতো, কমিউনিকেশান টুলস, এক্সেসরিজ ব্যবহার করত, আর সেসব ঘাঁটিতে বিমান এসে নামত বিভিন্ন সরবরাহ নিয়ে। পরবর্তী সময়ে কিছু লোকাল লোকজন এগুলা কপি করা শুরু করল। ওদের ধারণাটা ছিল, একই ধরনের সিস্টেম তৈরি করলে হয়তো একই রকম ফলাফল পাওয়া যাবে
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়েও এই আচরণ খুব পরিচিত। কেউ একটা কনফিগ কপি করে, কারণ টিওউটরিয়ালে এইভাবে বলসে বা গিঠাবে এইটা করা আছে একটা এক্সাম্পল রেপোতে। তারপর এক্সপেক্টেড আউটপুট দেখতে পেলে ধরে নেয়, সিস্টেম কাজ করছে। একদা আমার গ্রু ইছতিয়াক ফয়চল এক রাইতে আমাকে টিপ্পনি কাটিয়া বলিয়াছিলেন- সবকিছু কাজ করিতেসে- যাই ঘুমাই।
কোর্স বিক্রির বাজারেও একই ঘটনা দেখা যায়। একটা demo দেখানো হয়, যেখানে কয়েকটা prompt দিয়ে application তৈরি হয়ে যায়। তারপর সেই demo কে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন application তৈরি করা আর production grade software engineering একই জিনিস।
আমার আলাপ হইতসে টেকনোলজি শেখার নামে যদি শুধু এমন কিছু তৈরি করতে শেখানো হয়, যেগুলো দেখে অন্যরা মুগ্ধ হবে, তাহলে সেটাও cargo cult এর অংশ।
এখন একতাই প্রশ্ন- যে ছিসটেম আপনে বানাইতেসে, সেইটা কাজ করার পর নিজেরে অফিশিয়াল ফরম্যাটে জিগান-
তুমি কি সিস্টেমটা বুঝে তৈরি করেছ, যাচাই করেছ, এবং এর দায়িত্ব নিতে পারছ ভ্রাতা?
আরেকটা জিনিস এড করি: cargo cult শুধু beginner-দের রোগ না। Experienced engineer-রাও "এইটা আমাদের এখানে এইভাবেই করা হয়" বলে copy-paste করে, কারণটা না জেনে।
হ্যাঁ ভ্রাতা, সিস্টেম কাজ করার পরে নিজেরে জিজ্ঞাসা করা উচিত, আর উত্তরটা যদি "না" হয়, তাইলে সেটা না লুকায়ে করে বরং শেখার শুরু হিসেবে নেওয়া উচিত। নইলে আমরা সবাই মিলে একটা বড় রানওয়ে বানিয়ে বিমানের অপেক্ষায় বইসা থাকব - যেইটা কোনদিন আসবে না।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


