সামহোয়ারইন ব্লগ এর সাথে আছি অনেক দিন। সবার লেখা আর মজার মজার মন্তব্যগুলো পড়া হতো ভিজিটর হিসাবে। কবিতা-পদ্য, গল্প-গদ্য, সমসাময়িক বাংলা এবং রাজনীতির পাঠও চলতো সমানে। উপভোগ করতাম ব্লগারদের দ্বৈরর্থ (যারা যুক্তির সাথে বিতর্ক করতেন, আক্রমনত্বক তর্ক নয়)।
কারো লেখা কাঁদাত, কারো লেখা পড়ে হেসে হেসে শেষ। আবার কারো লেখা হতে দেশকে আর একটু জানা যেত। শিখেছি কি ভাবে দেশের পক্ষে কথা বলতে হয়, কিভাবে ভালোবাসতে হয় দেশকে।
নানা মত আর নানান পথের সব ব্লগারের সমাবেশ যেন সামহোয়ারইন। কিন্তু আমার মনে হয় সব ব্লগার একটি মতে অন্তত একমত হবে। আর তা হলো, " মোরা হগলে সামুরে ভালা পাই"। সামু আমার কাছে শেয়ারিং এর জন্য বড় এক প্লাটফর্ম।
বিশেষত ধন্যবাদ জানাই সেই সব ব্লগারদের (লেখক), যারা সামুর প্রতি আমার ভালবাসা তৈরিতে ভূমিকা রেখেছে। তাদের প্রতিও যারা প্রথম (সেরা দশ) আমার ব্লগ এ বিচরণ করেছেন। সবার জন্য রইল একগুচ্ছ গোলাপের (লাল গোলাপ ব্যাতিত) শুভেচ্ছা।
সবাই সামুর সাথে থাকুন নতুন ভোরের প্রত্যাশায়।
আবারও শুভেচ্ছা সবাইকে।
"লিখতে নয় জানতে যোগ হয়েছি"।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।