somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ভাবনা

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা গতকালের। রেলস্টেশনে গিয়েছি ট্রেনের টিকিট করবো বলে। যাক পেয়েও গেলাম, আজকাল ট্রেনের টিকিট পেলে দারুন খুশি লাগে মনে হয় যেন অতি অসম্ভব কোন কাজ হয়ে গেল। যাই হোক টিকেট নিয়ে খুশি মনে স্টেশন থেকে বের হচ্ছি, হঠাৎ একটা আর্তনাদ কানে এলো সাথে কিছু উৎসাহী মানুষের চিতকার(মার, মার শালারে......)। রাস্তায় এসে দেখি একটা মানুষকে(সম্ভবত পকেটমার) বেদম প্রহার করা হচ্ছে। আর একি মাইর যে বাশের লাঠি দিয়ে পেটানো হচ্ছে, সেই লাঠিটাই দেখি ফেটে গিয়েছে। একটু কষ্ট হলো, ইশ এভাবে মারতে হবে? ও নিশ্চয় পকেটমার হয়ে জন্ম নেয়নি, ক্ষুধার জালায় এই কাজ করছে। পরক্ষনেই মনে হলো যে ক্ষুধার জন্য ও এই কাজ করছে হয়তো ওর জন্যেই কেউ উপোস করছে। যে লোকটি আজকেই বেতন পেল আর বাসের ভীড়ে সব বেতন বেহাত হলো কেমন হবে তার মনের অবস্থা, কিভাবে কাটবে তার সামনের মাস??
যাক আমি এইসব ইমোশনাল কথা গুলো বলতে চাচ্ছি না। আমার লাখার বিষয় হল “মাইর”। হ্যাঁ একটা জিনিস খেয়াল করলাম এই দেশে মানুষ পেটাতে খুব ভালোবাসে। সবারই হাত চুলকায়, একবার যদি সুযোগ মিলে তবে আর কথা নেই। এই ব্যাপারে সর্বশক্তি প্রয়োগ করবে। এই দেখুন না একটা হরতাল হলে পুলিশ আর পিকেটারদের মধ্যে চলে একহাত। আবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে শো-অফ, ক্যাম্পাস দখল ইত্যাদি নিয়ে চলে তুমুল লড়াই। কখনো শোনা যায় টিচার স্টুডেন্টকে পিটিয়ে পাছা লাল করে দিয়েছে, আবার পিতা পুত্রকে পিটিয়ে নিজেই অসুস্থ। মোট কথা পেটানোর ব্যাপারটা এখানে ভালোই চর্চা হয়, এ ব্যাপারে সবাই যথেষ্ট উৎসাহী এবং কিছুটা দক্ষও বটে।
তো এখন এই দক্ষতাকে ভালো কাজে ব্যাবহার করলে কেমন হয়? যেমন প্রতিদিন কত আসামীর শাস্তি হচ্ছে। শাস্তিটা কি কারাদন্ড, যাবজ্জীবন, ফাঁসি। যাই হোক আসামী কিছুদিন জেলে থাকবে এবং সরকারের অন্ন ধংস করবে। এর চেয়ে আসামীদের জনগনের হাতে ছেড়ে দিলে দারুন হয়। অপরাধ পর্যালোচনা করে ঠিক করা হবে কতজন মানুষ আসামীকে কতসময় ধরে পেটাবে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে পিটিয়ে মেরে ফেলা হবে।
শুনতে একটু অমানবিক দেখালেও আসলে কিন্তু এটাই ভালো। যখন দেখি রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত লোক গুলো সকালে গ্রেপ্তার হয় সকল মিডিয়ায় জোরেশোরে প্রচার হয়, কিন্তু বিকালে যখন সে বের হয়ে যায় তখন কেউ জানতেও পারে না। একবার এইসব কুলাঙ্গার গুলোকে আম জনতার হাতে ছেড়ে দেওয়া হোক পিটিয়ে একদম পাক করে দেবে। তারা জানেও না মানুষ কত ঘৃণা করে তাদের, একবার এমন শাস্তি কাউকে দেওয়া হোক দেখবেন বাকীরা আপনিই ঠিক হয়ে যাবে। দুর্নীতি বাজ নেতা গুলোকে লোক দেখানোর নাম করে কারাগারে নিয়ে গিয়ে জামাইআদর করার দরকার কি? দেশের সাথে, জনগনের সাথেই তো করেছে বিশ্বাসঘাতকতা। জনগনকেই দেয়া হোক শাস্তির দায়িত্ব, এমন আদর হবে...... কেমন আর হবে, আসলেই দারুন হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×