somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝাউবনে বৃষ্টি

২৪ শে জুলাই, ২০১১ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমদিককার বিলাসিতার অথবা আভিজাত্যের প্রতীক হিসেবে নেয়া এবং ক্রমেই প্রাতঃরাশের চেয়েও গুরুত্তপূরণ হয়ে ওঠা সিগারেট-টা হাতে নিয়ে, লাইটার হাতে পাবার অপেক্ষার অবসরে, তুহিন ঠাওর করার চেষ্টা করছিল- বৃষ্টির আজ এত অভিমান কিসের? সিগেরেটের মতই এইতো সেদিন ও বৃষ্টির প্রতিও তার শুধুমাত্র কিছুটা ভালোলাগা কাজ করতো, যা ক্রমেই গুরুত্তপুরন হয়ে উঠছে তুহিনের অজান্তেই। সিগারেটের দামটা মিটিয়ে এসব ভাবতে ভাবতেই, রাস্তার এখানে-ওখানে জমে থাকা কাঁদা-পানি এড়িয়ে হাটতে লাগলো। বাঁশবাড়িয়া বাজার থেকে মাইল দুয়েক পরেই সৈকত। কিছুটা দ্রুত পায়ে হাটছে আর শুনছে-সকাল থেকে চেস্টা করেও বৃষ্টিতে পরিণত হতে না পেরে অভিমানী মেঘের গরজন; অথবা কিছুক্ষন পরেই পৃথিবীতে ফিরে যাবে এটা ভেবে আহ্লাদে আটখানা মেঘের উল্লাস।
আচ্ছা, এটা কি মেঘের গরজন? নাকি উল্লাসধবনি?
মাত্র বার বছর বয়সেই বাবা নাকি মা?-এই প্রশ্নের মুখোমুখি হওয়া এবং শেষ পর্যন্ত মায়ের আদর বঞ্চিত হওয়া তুহিনের মন, সবকিছুরই উল্ট-দৈত্ব অরথ দাড় করায় তার সামনে। মেঘের বিরক্তি অথবা অভিমানের প্রকটতা এবং প্রচ্ছন্নতা মাপতে-মাপতে সে পৌছে যায় ঝাউবনে। ঝাউগুলো যেন তার অপেক্ষাতেই ছিল- দেখেই কুরনিশ করল।
আর মিনিট পাচেঁক পরেই, তুহিন যখন- সমুদ্রের ঢেউ যেখানে শেষ হয় ঠিক সেখানটায় গিয়ে বসবে,আর নামবে ঝুম বৃষ্টি, প্রথম সারির এক বৃদ্ধ ঝাউ গাছের মনে পড়ে যাবে- ঠিক পাঁচ বছর আগের এমনি এক বিকেলের কথা। সেদিন তুহিন নামের এই ছেলেটি ঠিক এই জায়গাটিতে বসেই ভাবছিল আর এক বছর আগের এক বৃষ্টিঝড়া রাতের কথা। সে রাতেও প্রচন্ড বৃষ্টি ছিল-মূলত বৃষ্টির জন্যই ছিল সব আয়োজন। ওরা যখন নিথর দেহটাকে কবরে শুইয়ে দেয়ার আয়োজন করছিল, আজ বিকেলের মত সেই রাতেও বৃষ্টির জলের কল্যানে সবার অলক্ষেই থেকে গেছে তুহিনের কান্না। আজ বিকেলে, সৈকতে বসে, তুহিনের আরো মনে পড়ল- সেই রাতের কথা, যে রাতে সে ভাবছিল বছর কয়েক আগের বৃষ্টিস্নাত এক সন্ধ্যার কথা। সেই সন্ধ্যায়, সেই বৃষ্টিস্নাত সন্ধ্যায়, বিশ্ব্ববিদ্যালয় থেকে রিকশা করে যখন ফিরছিল, হঠাৎ করেই আবিস্কার করে তার বাসার নিচতলার মেয়েটা খুব একটা সাদামাটা নয়। মুহুরতের জন্য তার মনে হল- সেই মেয়েরও আছে ‘কবেকার অন্ধকার’ মাখা চুল, চোখে আছে দু’দন্ড শান্তি দেবার মত গভীরতা, ’আজন্ম তৃঞ্চারত চঞ্চুর’ তৃঞ্চা মেটাবার মতন চঞ্চু। চলন্ত রিকশার বেগ যখন আলোর বেগের কাছে হেরে যায়-আর মিশে যায় দু’জোড়া চোখ-নিজের অজান্তেই তুহিন বলে উঠে “থামো”।
তাৎক্ষনিক প্রয়োজনীয়তার কথা ভেবে এবং তথাকথিত ভদ্রতাকে জলাঞ্জলী দিয়ে
মেয়েটি উঠে পড়ে রিকশায়।এরপর অনেক বৃষ্টি হয়েছে, রোদ উঠবে, আমের মুকুল
ঝড়েছে, আবার বৃষ্টি, আবার রোদ, আবার ঝড়। বৃষ্টির মাঝেই তুহিন আবিস্কার
করেছিল নিজেকে,নিজের দিত্বতা, অস্থিরতা, ব্যকুলতা, আদিমতম অনুভুতির স্বাদ,
হারানোর ভয় এবং অবশেষে ভয়টা সত্য হওয়ার কষ্ট। রিকশা থেকে নামার সময়
বিদায়ের কয়েক মুহুরত আগে তুহিন জানতে চেয়েছিল মেয়েটির নাম।
ঠোটের কোণে মিলিয়ে যাওয়া হাসির সাথে মেয়েটি বলেছিল-“বৃষ্টি”।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×