somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঝরাতের গল্প

২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব অস্থির লাগছে অরন্যের। সেই পুরোনো অস্থিরতা। এই অস্থিরতাটাকে হয়ত উপভোগই করে সে। নইলে কেন সে বারবার নিজেকে অসুখী ভাবে স্থিরতায়? আর কিছু না ভেবেই খোজা-খুজির কাজটা শুরু করে।
''নাকি বন্ধ করে দিব?''-ভাবে সে, এক মুহুরতের জন্য হাতটা স্থির হয়ে যায়।
ভাবনাটা সংক্রমিত হওয়ার আগেই পেয়ে যায় যা খুজছিলো। সাদা জমিনের উপর গাঢ় নীল-এ লেখা 'Rupkotha(রূপকথা )' । অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকে খানিকক্ষন। একটু যেন ভয়-ভয় ও করে। আর কিছু না ভেবেই মাউস এর উপর হাত রাখে, তরজনী দিয়ে রূপকথাকে ছোয়।
পাচ মিনিট আগের একটা ফোন-কলই সব আবার ওলট-পালট করে দিল -ভাবে অরন্য।
ফেসবুকের কল্যানে সে আজ রূপকথাকে আবার খুজে পেল। প্রোফাইল-এ শুধুমাত্র ছবি দেখার সুযোগ দেয়া আছে। অবশ্য আর কোন তথ্য তার অজানাও নেই। পরক্ষনেই ভাবে, আট মাসের ব্যবধানে একটা মানুষ কতটুকু বদলাতে পারে? সে নিজে কতটুকু বদলেছে? রূপকথাও বদলেছে? ভাবনার রাজ্য থেকে বাস্তবে আসতেই ছবিটার দিকে তার মনযোগ পড়ে। সাদা-কালো একটা ছবি। কিন্তু অরন্য ঠিকই খুজে পায় রূপকথার হাসির সেই পুরনো রঙ। নিজের অজান্তেই দীরঘশবাস বেরিয়ে পড়ে। মুঠোফোনটা হাতে নিয়েই নাঈম-কে কল দেয়।
ওপাশে কন্ঠস্বর শুনেই বলে
-থ্যাংকস। তোর সাথে এড আছে?
-আরে না। তুই পাঠাইছিস?
-না
-পাঠাবি?
-না।
বলেই লাইন কেটে দেয় অরন্য।
অস্থিরভাবে এদিক-সেদিক তাকায়।প্যাকেট খুজে পেতেই এবার লাইটার হাতে নেয়। সিগারেট জালায়। লাইটার এর আগুনে কি যেন খুজে। কম্পিউটার বন্ধ করে শুয়ে পরে।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে চাঁদ। পুরনিমার চাঁদ। পুরো আকাশে শুধু একা চাঁদ, সমস্ত পৃথিবী আলোকিত, যেন হাসছে, শুধু নিঃসঙ্গ চাঁদ।
আচ্ছা, রূপকথার হাসিতে কি নিসঃঙ্গতা ছিল? নাকি, তার নিজের নিসঃঙ্গতা রূপকথার হাসির ভুল ব্যাখ্যা দাড় করছে?
মুঠোফোনটা হাতে নিয়ে আবারো খোঁজে, এবার সেভ করে রাখে। ছবিটা দেখে, বুকের ভেতরটা কেমন যেন করে। হৃদপিন্ডের রক্তগুলো যেন লাফাতে শুরু করেছে।
নিজের অজান্তেই ছবিটাকে চুমু খায়, বুকের সাথে চেপে ধরে। সেই চাপেই বোধহয় হৃদপিন্ড ফেটে যায়। রক্তগুলো বরণহীন হয়ে চোখ দিয়ে বের হয়ে আসে। প্রথমে দু'ফোটা করে, এরপর অঝোর ধারায়।
মোবাইল্টা অফ করে দেয় অরন্য। আর একটা সিগারেট জালায়।
একসময় ঘুমিয়ে পরে। দুঃস্বপ্ন দেখে। চোখ বেধে ছেড়ে দেয়া হয়েছে তাকে, আর সবাই লুকচুরখেলছে তার সাথে। তার মন, রূপকথা, পৃথিবী সবাই। তারপর ঘুম ভাঙ্গে।
ঘুম ভেঙ্গেই অদ্ভুত একটা অনুভুতি হয় অরন্যের। সব কিছুকেমন যেন শুন্য মনে হচ্ছে।
কি যেন নেই, কি যেন ছিল।
কে যেন চলে গেছে, হৃদপিন্ডটা নিয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১১ রাত ৩:০৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×