somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

বাস্টার্ড ২

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারে মামার চায়ের দোকানটা আজ বন্ধ। হঠাত্‍ হঠাত্‍ ব্যাটা কই যে চলে যায় ! সকাল সকাল মেজাজটা খারাপ করে দিলো। প্রায় দশটা বেজে গেছে কিন্তু চা খাওয়া হয় নি এখনো। শুধু একটা গোল্ডলিফে দুটান দিয়েছিলাম তাও বন্ধুরা কেড়ে নিয়ে গেছে...

-বাজান চা খাইবা ?
-হুম দাও..

-রং চা দেই ?
-দুধ চা নাই ? গরুর দুধ দিয়া চিনি বেশি...

-বাবা আমার তো খালি রং চা আছে। দেই এক কাপ ? আদা বেশি দিয়া ?
-ধুর বা*

-দেই না বাবা এক কাপ? পাঁচ টাকা লই। সকাল বেলা আপনে এক ট্যাকা কম দিয়েন !
-আচ্ছা দাও চিনি ছাড়া দাও...

-উহ্ হুউউ
-কি হইছে ?

-এতো কড়া লিকার দিসো ক্যান ? পুরাই তিতা হয়া গেছে। এই চা বেচো কেমনে ? কবে থিকা চা বেচো ? ধ্যাত মুখটাই নষ্ট...

প্রায় সত্তোর্ধ্ব লোকটা হঠাত্‍ই যেন মাথা নিচু করে চুপ হয়ে গেলো। খসখসে গালের ঝুলে পরা চামড়াটা যেন আরো মলিন হয়ে গেলো মুহূর্তেই। লোকটা এভাবে ভেঙে পরায় একটু বিব্রত হয়ে পরলাম। নিজেরই লজ্জা লাগছিলো লোকটাকে দেখে।

নিচুকন্ঠে লোকটা বললো
-বাজান পরশু রাত থেকে এই কামে নামছি। নতুন তো তাই একটু... মাপ কইরা দিয়ো বাবা...
-চাচা আগে কি করতেন ?

-কিছু না বাজান আগে আমার পুতে খাওয়াইতো। সকালে আর রাইতে ভাত আর ডাইল দিয়া যাইতো..
-আপনি কাজ করতেন না কেন ?

-করতাম বাজান। শেষে পুতের মুখেয় দিকে তাকায়া আর করতে পারলাম না। কইলো বাজান তুমি খালি ঘরে শুইয়া থাকবা আর খাইবা, কোনো কামই তোমার করা লাগতো না। আমিই তোমারে খাওয়ামু
-ছেলে কি করে ?

-কিছু না ...
-তাইলে ?

-ঐ কথার পর একদিন সকালে কইলো বাজান লও তোমারে চেকআপ করায়া আনি বড় ডাক্তারের থিকা। তারপর সেইখানে জোর কইরাই পুতে কি একটা অপারেশন করায়া দিলো।
-কিসের অপারেশন ?

-একটা কিডনির অপারেশন।পুতে কইলো না কাটলে নাকি বাঁচুম না তাই... জানো বাজান সেই রাইতে পোলা আমারে মুরগির ঝোল দিয়া সাদা রুটি খাওয়া দিছিলো আর কইছিলো বাজান ট্যাকার আর কোনো চিন্তা নাই
-তারপর

-তারপর ? চাচা এর পরে কি হইলো ?
-অঁ ও তারপর কয়েকদিন আমারে বাসায়ই রাখলো। খাবার দিয়া যাইতো সকাল বিকাল। একদিন দেখি একটা বড় ব্যাগ কিনা আনছে, জিনিসপত্র আর কাপড়চোপড় গুছাইতেছে। গুছানোর সময় দুইটা পাঁচশ ট্যাকার বান্ডেল দেখছিলাম। কই পাইছে জিগাইতে কইলো ব্যাবসার ট্যাকা আর কইলো একটা কামে কয়দিন শহরের বাইরে যাইবো। পাঁচশটা টাকার একটা নোট দিয়া বিদায় নিলো।

-ছেলের কি হলো ?
-পোলা আমার যে এতোবড় হয়া গেছিলো মনেই আছিলো না। পাশের বাড়ির সাত্তার কইলো সেদিন নাকি বাইরে একটা মাইয়্যা লাল শাড়ি পইরা দাড়ায়া আছিলো। তারপর দুইজনে নাকি রিকশায় কইরা ঘাটের দিকে গেলো

-ছেলে ফিরে আসে নি ?

..... কোনো উত্তর পেলাম না। পাশে থেকে ফোঁপানোর শব্দ শুনতে পেলাম। সাহস হলো না ভদ্রলোকটার দিকে তাকানোর।

বাঁ হাতে ধরা ক্রিস্টাল কাপের লাল তরলটুকু ঠান্ডা হয়ে এসেছে...


-বিশ্বাসঘাতক
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×