somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

পূর্ণতা

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটখাটো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একাউন্টেন্ট ফারুক সাহেবের  একমাত্র মেয়েটার নাম তুলি। আগামি বছরই মেয়েকে স্কুলে ভর্তি করাবেন ফারুক সাহেব। মাসের শেষ শুক্রবার সকালে মেয়ের সাথে বসে সময় কাটাচ্ছিলেন...

-বাবা ওইটা কি?
-ওটা বেলুন! ওই দূরে মেলা হচ্ছে, বানিজ্য মেলা..

-ওখানে কি কি পাওয়া যায়?
-ওখানে সওওব আছে...

-জানো বাবা সেদিন মিতুদের বাসায়
টিভিতে আমি কার্টুনদেখেছি।
-তাই?

-হুউউম, আমাদের টিভি নেই কেন আব্বু?
-লাগবে?

-হুম...মিতুর আম্মু বলেছে আমাদের টিভি নেই, কম্পিউটার নেই কিছুই নেই..
-তাই?

-হুউউম। জানো আব্বু সেদিন ঝুমুদের বাসাও দেখেছিলাম টম এ্যান জেরি।
-ভালো লাগে?

-হুম অনেএএক ভালো লাগে। আব্বু আমাদের একটা টিভি আনোনা!
-আচ্ছা মামনি আনবো।

সাড়ে ছয় হাজার টাকা বেতনে দিন এনে দিন খাওয়াদের তালিকায় নামটা উঠিয়েছেন অনেক আগেই। তাই টিভি কিংবা কম্পিউটার তার কাছে শুধুই বিলাসিতা।  নাজমাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন ফারুক সাহেব। নিঃচ্ছেদ ভালোবাসায় মাখামাখি নিম্নমধ্যবিত্তের  সংসার বলেই অভাবটা কখনো ধরা দেয়নি।
সারারাত ঘুমাতে পারেনি ফারুক সাহেব।  একবার এপিট এবার ওপিঠ করে কাটিয়েছেন রাতটা...

পরদিন অফিসে গিয়ে বসকে অনেক বলে কয়ে এক মাসের অগ্রিম অর্ধেকটা বেতন তুলে নিলেন। বাসায় এসে তুলিকে আদর
করতে করতে বলছেন...
-তোমাকে আর মিতুদের বাসায় যেতে হবেনা। আজই আব্বু টিভি আনবো।
-ইয়ায়ায়ায়ায়া... উম্মম্মাহ

স্বামীকে একটু আড়ালে ডেকে আনে নাজমা বেগম।  চোখের কোণে উদ্দিগ্নের স্পষ্ট ছাপ।
-এতো টাকা কোথায় পেলে?
-অগ্রিম তুলছি।

-তাহলে আগামী মাসটা চলবো কীভাবে?
-এতো ভেবো না তো। হয়ে যাবে কোনো একভাবে।

বানিজ্য মেলায় নাকি অনেক ছাড় দিয়ে জিনিসপত্র দেয়। কিন্তু সেখানেও আঁতিপাঁতি করে খুঁজেও তিন-চার হাজার টাকা দামের কোন টিভিই পেলেন না ফারুক সাহেব। সন্ধ্যার আকাশের মতো কালো মুখ নিয়ে হতাশ হয়ে বাসায় ফিরলেন।
ঢুকতেই মেয়েটা দৌড়ে এসে গলা চেপে ধরল...
-আব্বুউউউউ... টিভি কই আব্বু? এনেছো! কই আব্বু? আব্বু আমি মিতু,মালিহা,রনি
সবাইকে বলেছি কালকে আমাদের বাসায় যেন টিভি দেখতে আসে।কই আব্বু টিভি? বাবার কাঁধের ওপর দিয়ে এদিক সেদিক তাকিয়ে টিভি খোঁজে তুলি...

হঠাত ধমকে ওঠেন ফারুক সাহেব
-যাও পড়তে বস। সারাদিন খালি টিভি আর টিভি, যাও টিভি নাই। আরেকবার টিভির কথা বললে থাপ্পড় লাগাবো বেয়াদব মেয়ে কোথাকার...
বাবাকে এমন রেগে যেতে কখনোই দেখেনি তুলি। থমকে গিয়ে ফুঁপিয়ে ওঠে। ঘরের কোণে গিয়ে লুকিয়ে কেঁদে ফেলে...

শব্দ পেয়ে নাজমা বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মেয়ের কান্না আর স্বামীর ভেঙে পরা চেহারা দেখে এক মুহূর্তে বুঝেনেয় কি হয়েছে...
-টিভি পাওনি?
-না। তিন-চার হাজার টাকায় কোন টিভি নেই।

মেয়েকে কাছে টেনে নেয় নাজমা। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেয়। তুলির মলিন মুখের দিকে তাকিয়ে কাঁধদুটো আরো ঝুলে পরে ফারুক সাহেবের। মুহূর্তেই বয়স আরো দশ বছর বেড়ে গেছে যেন...

-আব্বু আমি আর কক্ষনো টিভির কথা বলবো না।আব্বু তুমি দেখো আমি কারোও বাসাতেও আর যাবো না। প্রমিস আব্বু...স্যরি আব্বু।

এবার আর নিজেকে ধরে রাখতে পারে না ফারুক। ধপ করে হাটু গেড়ে বসে পরে বাচ্চার মতোই কাঁদতে শুরু করেন। নাজমাও কাঁদছে নিরবে। তুলি এগিয়ে এসে জড়িয়ে ধরে দুজনকেই, শক্ত করে...
তিনটি মানুষ একই সাথে কাঁদছে। হয়তো অতৃপ্তির কান্না অথবা প্রাপ্তির...

-বিশ্বাসঘাতক
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×