(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আমার প্রথম কবিতা)
ফাগুন এলো ফিরে
-তিলন বসু
- - - - - - - - - - - - - -
ফাগুন এলো ফিরে
এক আগুন লাগা ভোরে
কৃষ্ণচূড়ার আগুন নয় এ দেখতে হবে লাল
জনমনের ক্ষোভের আগুন ভীষণ করাল।
চারিদিক বড় অস্থির উত্তেজনা বাজে
কারোরই আর মন বসে না কাজে
কান পেতে সব বসে আছে শুনতে গরম খবর
কোন বিকালে শেষ হবে এই আম নেতাদের রগর।
এমনি একদিনে জনতার ময়দানে
ফাগুন এলো নেমে স্বপ্নের জাল বুনে
সে কি ভীষণ ভাষণ তাতেই রাজ্য শাসন
সে ভাষণেই ভেঙে গেল শত্রুর সিংহাসন।
কতো ছল চাতুরি করলো তারা লাগাতে তায় জোরা
তবু আড়াই লাফে বেরিয়ে এলো ফাগুনে লালের ঘোড়া।
বায়ান্নতে শিখেছিল ভাষার যুদ্ধে গিয়ে
ফাগুন তখন লাল হয়েছে ভাষার রক্তে নেয়ে।
শত্রুরা বসে নেই ধরে নিয়ে গেল তাকে
ফাগুন মুক্তির বার্তা দিল তারই ফাকে
ঝাপিয়ে পরলো কৃষ্ণচূড়া পলাশ গাঁদার দল
প্রাণপনে সব ছিনিয়ে আনলো স্বাধীনতা ফল।
শত্রুর সাধ্য কি আর আটকে রাখে তারে
রক্তরাঙা সোনার দেশে ফাগুন এলো ফিরে।
(৩০-০৮-২০১৮)
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




