somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মাষ্টমী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটি অশেষ মাহাত্ম্য ও তাৎপর্যপূর্ণ। যে প্রসঙ্গে ভগবান নিজেই বলেছেন-
"অজোহপি সন্নব্যায়াত্মা ভূতানামীশ্বরোহপি সন্ ।
প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া ।।
য়দা য়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ।।
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ ।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি য়ুগে য়ুগে ।।
জন্ম কর্ম চ মে দিব্যমেবং য়ো বেত্তি তত্ত্বতঃ ।
ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন ।।"
(শ্রীমদ্ভগবদ্গীতা- ৪/৬-৯)

বাংলা অর্থ:-
আমি জন্মহীন, অব্যয় আত্মা, ভূতগণের শাসক, স্রষ্টা ও নিয়ামক হয়েও নিজ অনির্বচনীয়া মায়া শক্তিকে আশ্রয় করে আত্মমায়ায় জন্মগ্রহণ করি। হে ভারত যখন যখনই ধর্মের পতন হয় ও অধর্মের বৃদ্ধি হয়, তখন তখন আমি নিজেকে সৃজন করি। সাধুগণের রক্ষার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ ও ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যুগে যুগে অবতার রূপ ধারণ করি। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম তত্ত্বের সহিত জানেন, দেহ ত্যাগের পর তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না, আমাকেই প্রাপ্ত হন। (শ্রীমদ্ভগবদ্গীতা- ৪/৬-৯)

ঈশ্বরাবতার সম্পর্কিত এই নিগূঢ় তত্ত্বের প্রবক্তা সনাতন ধর্ম ও সমাজ ব্যবস্থার প্রাণপুরুষ, দ্বাপর যুগের লীলা পুরুষোত্তম, ভক্তজনের ক্লেশ হরণকারী ও পরম আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণ। বেদে যাকে সচ্চিদানন্দ ব্রহ্ম এবং তন্ত্রে যাকে সচ্চিদানন্দ শিব বলা হয়েছে তিনিই এই পুরাণ পুরুষ সচ্চিদানন্দ কৃষ্ণ। আজ সেই পরমকরুনাময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি "জন্মাষ্টমী"। আজ থেকে সহস্র সহস্র বছর পূর্বে এই পূন্য তিথিতে তিনি আবির্ভূত হয়ে শাশ্বত সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, অধার্মিক ও পাপাচারীদের বিনাশ করে পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন। বিশ্ববাসীকে দিয়েছিলেন তাদের অমূল্য সম্পদ শ্রীমদ্ভগবত গীতার জ্ঞান। এ জ্ঞান শুধু ধর্মতত্ত্ব বা আধ্যাত্মিকতাবাদ নয়, এ জ্ঞান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপকীয় জ্ঞান। যা মানুষকে জন্ম-কর্ম-বৃদ্ধি থেকে শুরু করে পরিপূর্ণ মানুষ হিসেবে ঈশ্বরের কাছে পৌছে দেয়। এখানেই ভগবান ঘোষণা করেছেন-
"সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ।
অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ ।। (১৮/৬৬)
মন্মনা ভব মদ্ভক্তো মদ্য়াজী মাং নমস্কুরু ।
মামেবৈষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োহসি মে ।। (১৮/৬৫)
বাংলা অর্থ: সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ কর; আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তুমি শোক কর না। (১৮/৬৬)
তুমি আমার চিত্তগত (মন্মনা) হও, আমার ভক্ত হও, আমাকে নমস্কার কর। তাহলেই আমাকে পাবে- একথা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, কারণ তুমি আমার প্রিয়। (১৮/৬৫)"
আসুন আজকের এই পূন্য দিনে আমরা সকলে ভগবানের শরণাগত হয়ে প্রার্থনা জানাই- হে ভগবান, এই সংকটময় ঘোরকলি ক্লেশ থেকে আমাদের পরিত্রাণ কর। হে প্রভু তুমি আবার এসে এই ধরার ভার হরণ কর। তোমার সৃষ্টিতে ধর্ম শান্তি ও মানবতা পুনঃপ্রতিষ্ঠিত কর।
কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে ।
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ।।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×