নবজীবনের ভিসা
তিলন বসু
-----------------------------------
দিনরাত বয়ে যায় ছুটে চলে মানুষ
ছুটে চলে স্বপ্ন চোখে শত রঙিন ফানুস
চারিদিকে সব বর্ণিল আভা চোখ ধাধিয়ে যায়
কতো সপ্নচারী যুবক তাতে সর্বস্ব হারায়।
শহরের ল্যাম্পপোস্ট কতো ছবি আঁকে
মানুষ কুকুর গাড়ি চলে একে বেকে
স্বপ্ন ঠিকানা খুঁজে সেও যেন ব্যাচেলর
যদি পায় সাধ্যের মাঝে কোন ঘর।
কালপুরুষ জ্বলজ্বল আকাশে- চারিদিকে ঘন অমাবশ্যা
একটু ভালো থাকাই সবার আজীবন তপস্যা।
স্বপ্ন নিভে স্বপ্ন জ্বলে আঁধার রাত্রি জমাট
ভোর হলো; পুব আকাশ লাল, খুলে দাও সব কপাট-
জাগুক সবে, বদ্ধ ঘরে পরুক আলোর দিশা
সবার হাতে পৌছে যাক নবজীবনের ভিসা।
(২৭/০৮/২০১৮)
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




