somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিশেষে প্রভুর প্রতি বিষোদাগার

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাতাজীর কাছে বূয়া দেরীতে আসিবার কারণ ব্যাখ্যা করিতেছিলো,"খালা আর কইবেন না... পাশের দুই ঘরের দুই বেটি হাসিনা-খালেদার মতো ঝগড়ায় লিপ্ত সর্বদা। তাহাদের কাইজ্জা থামাইতেই দেরী।।"মাথার বাম পাশে ২০০ ওয়াটের হলুদ বাল্ব জ্বলিয়া উঠিলো।হায় ঈশ্বর! দেশের সমস্ত সমস্যার সমাধান এই অভাগার ঘরে!
ভোট কাহাকে দেওয়া যায় অথবা কাহার পক্ষে মাঠে নামা যায়, সবই বাদ দিলাম অন্তত একটা রাজনৈতিক পক্ষ অবলম্বনের জন্য হইলেও তো কেহ একজন কে সমর্থন করিতে হয়। কিন্তু কাহাকে?!
প্রত্থমেই জামাত আর জাতীয় পার্টিকে তালিকা হইতে মুছিয়া দিলাম। ইহাদের লইয়া এখনো মাতামাতি করিয়া জাতি যেইভাবে লজ্জাহীনতার পরিচয় দিয়া যাইতেছে তাহা দেখিলে মনে হয়, ইহার চাইতে লজ্জাস্থান উন্মুক্ত করিয়া পথে হাটাও সভ্য হইবে। বীর্য সরবরাহ করিয়া ইহাদের বংশ বিস্তারে প্রধান দু দলই সমান ভূমিকা রাখিয়াছে।
খালেদার দলের ক্ষেত্রে প্রথমেই আসে তাহাদের আদর্শ কি! কোন মতাদর্শের উপর ভিক্তি করিয়া তাহারা রাজনীতি করে, বোধগম্য নহে।শাড়ি চুড়ি পড়া নেতাদের দ্বারা পরিচালিত দলে যোগ দিয়া নিজেকে হিজড়া প্রমানের কোন ইচ্ছাই নাই। জনগণ সংশ্লিষ্ট ইস্যু বাদ দিয়া যাহারা স্কুল পড়ুয়াদের মতোন সামনের বেঞ্চে বসা নিয়া হরতাল ডাকিলো তখন এই কৌতূহলী মন জানিতে চায়- তাহাদের এত্তো হেডমের পিছনে কোন হরমোন কার্যকর আর তা উৎপন্নহয় কোন অঙ্গে! আমার অনুরোধ এই দলের সমর্থক কেহ একজন আমার চোখে আঙ্গুল দিয়া দেখায়ে দিক- কেন আমি এই দলকে সমর্থন করিব? না করিবার কারণ এত্ত বেশি যে তা লিখিবার শক্তি-ধৈর্য্য আমার নাই।
আওয়ামি লীগের কাছ হইতে আমি চমৎকার ব্যবসা ধারণা পাইয়াছি, কি করিয়া একটি চেতনাকে পূঁজি করিয়া রাজনৈতিক ব্যবসা করা যায়।এই দলের অনুসারী অনেক গুণীজন। তাহারা কি আমার ভ্রান্ত ধারণা ভাঙ্গিয়া প্রমাণ করিতে সক্ষম হইবেন, বর্তমান আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাধারী একটা দল? ইহা তাদের কর্ত্যব্যের মাঝে পড়ে। কেহ প্রমাণ করিতে পারলে কথা দিলাম, তিন দিনের জন্য তাহার ভৃত্য হইয়া থাকিব।
বিপ্লব করিয়া যে তৃতীয় শক্তি ক্ষমতা লইবে সেই তৃতিয় শক্তির ভ্রূণেরও দেখা নাই। বাস্তবতা হইলো এই দুই নারীর হস্ত হইতে অদূর ভবিষ্যতেও নিস্তার মিলিবেনা।
তাই আমি সময় চলকের উপর সকল সমস্যা সমাধানের ভার ন্যাস্ত করিয়া বেড়াল ছানাকে কোলে লইয়া ঘুমাইতে যাই।আর এর মাঝে যদি কিছু মানুষ জলন্ত কাবাব হয়, হাজার কোটি টাকা রসাতলে যায়, আমার কিসসু আসে যায় না। আমি দিন শেষে তাহাদেরই ভোট দিবো যাহারা আমার শরীরে পেট্রোল দেয়।
যাহারা এই কর্মে লিপ্ত তাহারা আমরাই। অন্য দেশের নাগরিক আসিয়া এগুলো করিয়া যায়না। আমরাই আমাদিগের গায়ে আগুন ঢালিয়াছি, স্বদেশীর ঘর পুড়িয়াছি- তাহার পরেও বলিবোনা কেন আমার দেশে নীরব গৃহযুদ্ধ চলিতেছে? একদল কর্মসূচী দিলে অন্যদল চৌদ্দগুষ্টি দেখিয়া লইবার হুমকি দেয়!
পর্তুগীজ, ডাচ,ওলন্দাজ,ইংরেজ- বহু জাতির রক্ত আমাদের ধমনীতে। তাহাত জন্যই কি আমরা কিছুটা বিকারগ্রস্থ? বুঝিতে পারিনা, জাতি আসলেই কি চাহে!
হতাশাগ্রস্থ নই। চারদিকে হতাশ হইবার এতো বিষয়াদি, সব ধরিয়া লইলে কবেই দেশটা পাগলের আখড়ায় পরিণত হইতো! ছোট ছোট সুখের খবর গুলো পুঁজি করিয়াইতো দেশটা এখনো সুখি দেশের তালিকায় শীর্ষে থাকে।কিন্তু থাকিবার কথা যখন মইয়ের সপ্তম ধাপে তখন তৃতীয় ধাপে বসিয়া সন্তুষ্ট থাকিতে পারিনা। কোথায় যেন একটা হাহাকার শুনিতে পাই। দাঁতের গোঁড়ায় প্লাগ জমাইয়া দাঁতকে মজবুত দেখাইবার খেল যেন সব!
সব দেখিয়া প্রভুর উপর চরম আক্রোশে ফাঁটিয়া পড়ি। তাহাকে নিয়াও যখন ময়দানে নামিয়া পড়ে, লালা ঝড়াইতে গিয়া যখন তাহার গ্রন্থকে পোড়াইতেও এরা দ্বিধা করেনা তখন এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আমাদের না পোড়াইয়া কেন তিনি দেশের মধ্যিখানে আগ্নেয়গিরি সৃষ্টি করিয়া মহা অগ্নুৎপাতেসমগ্র দেশকেই জ্বালায়ে দেন না?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×