somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোদ পাকিস্তানীরাই বাঙালি প্রেমী হইয়া গেলো, কিন্তু এখনো পাক প্রেমী থাইকা গেল একটা দল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপদেষ্টা নাহিদ পাকিস্তানের কাছে ৭১ এর ক্লিয়ার স্ট্যান্স চাইসে। পাকিস্তান'ও বলসে তারা এই ব্যাপারে আলোচনা করতে আগ্রহী। পাকিস্তানের মানুষ অনেক বছর ধরে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে, বাংলাদেশের পতাকা উড়াচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, মাঠে বাংলাদেশের জার্সি পরে খেলা দেখছে। খোদ পাকিস্তানীরাই বাঙালি প্রেমী হইয়া গেলো, কিন্তু এখনো পাক প্রেমী থাইকা গেল একটা দল।

জামায়াতকে যখনই ৭১ নিয়ে প্রশ্ন করা হয় তখনই তারা ইনায়েবিনায়ে কথা বলা শুরু করে। আরেহ ঝেড়ে কাশনা ভাই! বলে দেন যে আমরা পাকিস্তানকে সাপোর্ট করসি, ভুল করসি, মাফ চাই। ইনানো বিনানো মানেই হইলো বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা চাই নাই। এই দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানের যেমন ক্ষমা চাইতে হবে, জামাতের'ও এই দেশে ভোট চাইতে হইলে ঝাইড়া কষ্টে হবে।

বাকস্বাধীনতার শ্রেষ্ঠ একটা সময় পার করতেসি সবাই। ঝেড়ে কাশুন। দিল মে পাকিস্তান কে লিয়ে দার্দ হ্যায় - হইলেও ক্লিয়ারলি বলেন। তারপরেও সংসদে আসন পাবেন নিশ্চিত। শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করলেও আসন পাবেন, গোলাম আজম রাজাকার ছিল স্বীকার করলেও পাবেন, কোনো এক অদ্ভুদ কারণে আপনাদের মনে এখনো পাকিস্তান প্রেম আছে স্বীকার করলেও আসন পাবেন। এতে অবাক হওয়ার কিছু নাই।

চোখের সামনে হাসিনার খুন, দুর্নীতি দেখার পরেও যেমন এই দেশ থেকে হাসিনার সাপোর্টার মুছে যায় নাই, ৮৫ বছর পার হয়ে যাওয়ার পরেও জার্মানিতে এখনো নাৎজি সাপোর্টার আছে, তেমনি এই দেশেও জামাতের সাপোর্টার আছে অনেক। জামাতের আমির মিডিয়া ক্যাম্পেইন করে এই দলকে রীতিমত 'জনপ্রিয়' করে ফেলসেন। কিন্তু যেই দেশের অস্তিত্বে বিশ্বাস রাখি নাই, এখনো পর্যন্ত নিজেদের অবস্থান খোলাসা করি নাই, রাজাকারের সুযোগ্য পুত্র সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধের মৌলিক কিছু জিনিস নিয়ে প্রশ্ন তুলে, তখন কেন জামাত ফান্ডামেন্টালি ভোট চাওয়ার অধিকার রাখেনা, সেইটা বুঝার ক্ষমতাও ধর্মপ্রাণ বাঙালির নাই। তারা যেখানে হুজুরের দোষ ধরাকেই পাপ মনে করে, সেখানে দেশকে ইসলামের দোহাই দিয়ে শান্তি নিয়ে আসার ওয়াদা যারা করে তাদের নাম কথা বললে তো আপনার ঈমান-ই থাকার কথা না! জামাতের রাজনীতি যারা চায় না তাদের এই রিয়েলিটি গুলা মেনে নিতে হবে।

যাই হোক, কঠিন কথা বইলা লাভ নাই। আমরা কঠিন কথা বুঝি কম। সহজ কথায়, দাঁড়ি-টুপি থাকলে জর্দা-পানের নেশা করা জায়েজ আছে, 'মুক্তিযুদ্ধের চেতনা'র কথা বইলা দেশ দেউলিয়া করা জায়েজ আছে, এখনো ভারত-পাকিস্তান আলাপ থেকে বাহির হইতে না পারা জাতির কপালে শনি আছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×