somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবের এই সরকার থেকে মানুষের আশা কি ছিল

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি এক লাইনে বলতে বলা হয় বিপ্লবের এই সরকার থেকে মানুষের আশা কি ছিল তাহলে কি বলবেন?
উত্তরটা সহজ, কয়েক বছর পিছনেই দেওয়া আছে।
আমি বারবারই বলি সমসাময়িক বাংলাদেশে ১৮ এর সড়ক আন্দোলন খুবই সিগনিফিকেন্ট। এই আন্দোলন সম্পূর্ণ অর্গানিক ছিল, কোনো বিদেশী শক্তির উপস্থিতি ছিলোনা। বেকুব বিএনপি ছিলো না, ভেড়ার খোলস পড়া শিবির ছিলোনা। ছিল শুধু হেলমেট পড়া আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব।

অনেক অর্জনের মধ্যে একটা ছিলো, চাইলে দেশ কেমন হইতে পারে- নতুন প্রজন্ম রাস্তায় সেইটা দেখতে পেরেছে খুব সাকসেসফুল ভাবে। পৃথিবীর অন্যতম বিশৃঙ্খল সড়ককে কয়েকদিনের জন্য ঠিক করে দিয়ে দেখায়ে দিয়েছিলো, চাইলেই পারা যায়।

এই সরকারের মেন্ডেটটাও খুবই সিম্পল ছিল, দেখায়ে দেওয়া যে, চাইলেই পারা যায়। এবং সেটা সহজেই করা যেত বিপ্লবের স্পিরিটটাকে জাগায়ে রেখে।
এই জাগায়ে রাখাটাও খুব সহজেই করা যাইতো যদি এই সরকার বিপ্লবের মতনই শক্তিশালী আর সাহসী হইতো। সবার মন রক্ষার সরকার হইতে গিয়ে তারা এতটাই ব্যার্থ হইসে যে দুই মাস না যাইতে হাসিনার নাম স্লোগান দেওয়ার সাহস করতে পারেওর স্বয়ং আদালত প্রাঙ্গনে, হাসিনা নিজে ফোনে ফোনে দেশের মানুষকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার সাহস করতে পারে, অনলাইনে আওয়ামী বট আইডি সয়লাব হয়ে প্রোপাগান্ডা চালাইতে পারে।

যেহেতু সাময়িক সময়ের সরকার, তাই সাময়িক সময়ের জন্য দেখায়ে দেওয়া দরকার ছিল যে চাইলেই সিন্ডিকেট ভেঙে দেওয়া যায়, বিশৃঙ্খল রাস্তাকেও নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, জিনিসপত্রের দাম কমানো যায়, কৃষককে নেয্য মূল্য দেওয়া যায়, দেশ পরিষ্কার রাখা যায়- এমন সব জিনিসে রেডিকেল পরিবর্তন আনা যেগুলো মানুষের জীবনে ডিরেক্ট ইম্পেক্ট ফেলে।
কিন্তু এগুলোকে সেকেন্ডারিতে রেখে এই সরকার বারবার ভারী ভারী জিনিসকে সামনে নিয়ে আসছে। সংবিধান, আইন ব্যবস্থা, রাজনীতি- এগুলো নিয়ে মানুষের মাথা ব্যাথা আছে? খাইতে না পেরে কিছুদিন পর যদি স্লোগান দেয়- ভাত দে, নাইলে সংবিধান চিবিয়ে খাবো- তাইলে কারো কিছু বলার থাকবে?

ড: ইউনূসের বায়ো দেখলে যতটুকু বুঝা যায় এবং ইন্টারভিউ গুলোতেও তিনি বারবার যেই কথাটা বলছেন, তিনি বিগার পিকচারটা দেখতে চান। সাসটেইনেবল একটা সমাধান দিয়ে যাইতে চান। কিন্তু তাকে এটাও মাথায় রাখতে হবে সরকার হইলে সবদিক সামাল দিতে হবে। সাসটেইনেবল বিগার পিকচার'ও দেখতে হবে, টেকটিকাল জিনিস যেগুলো মানুষের জীবনে ডিরেক্ট প্রভাব ফেলে ওগুলা নিয়েও দ্রুত কাজ করতে হবে।

শুধু একটা জিনিসেই সফল হচ্ছে এরা, হাসিনার একের পর এক কঠিন ষঢ়যন্ত্র গুলো সামাল দিচ্ছে।
আর এখন পর্যন্ত আমার কাছে ১/১১ সরকারি সবচেয়ে সফল সরকার যারা দেখতে পেরেছিলো দুর্নীতি মুক্ত একটা দেশ কেমন হতে পারে।

সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×