somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি গর্বিত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন কাদের মোল্লার বিচারের রায় হল, সেদিন প্রচণ্ড মাথা গরম করে, অপরিসীম ঘৃণা নিয়ে, রাগে ফুটতে ফুটতে ব্লগে লিখেছিলাম, নিজের দুঃখ অনেকের সাথে ভাগ করে নেয়ার জন্য। সেদিন ভাবিনি, বিভিন্ন ব্লগারের দুঃখগুলো পরবর্তীতে বাংলার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠে মিলেমিশে একাকার হয়ে এতবড় ঝড় তুলবে। আমি অভিভূত এমন গণজাগরণে। আমি গর্বিত।

শাহবাগে আন্দোলন যখন শুরু হল তখন হলে (টাঙ্গাইল) ছিলাম, পরে ঢাকা গেলাম খুব তাড়াহুড়ো করে। বাসা (ঢাকা) থেকে বেরোনোর সময় মাকে বললাম, “প্রজন্ম চত্বরে যাচ্ছি।" মা আনন্দিত হয়ে খুব জোর দিয়ে বলে উঠলেন, “নিশ্চয়ই। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আজ আমিও যেতাম, তোমাদের তারুণ্যেএক হয়ে যেতাম। এ তো আমাদের জন্মের ঋণ। যেতেই হবে। তোমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আমি নিশ্চিত তিনিও যেতেন। তুমি কি জানো, নব্বইয়ে জন্মেছিলে বলে ভালবেসে তোমার বাবা তোমার নাম রেখেছিলেন মুক্তি? নামের মর্যাদা রক্ষার এমন সুযোগ জীবনে আর কখনও নাও পেতে পারো। তাই দেরি না করে এখনি যাও।” ছোট ভাই বলে উঠল, “আমার পরীক্ষা (এসএসসি) না থাকলে আমিও যেতাম তোমার সাথে আপু।”

প্রজন্ম চত্বর থেকে ফিরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শুরু করলাম আন্দোলন। সারাদিন পরে রাতে যখন মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল, তখন স্লোগান দিয়ে আর বক্তৃতাবাজি করে কণ্ঠ মাশাআল্লাহ ফাটা বাঁশ। ভাবলাম, বুঝি বা আম্মুর বকুনি খাবো। অথচ আমায় অবাক করে মা বললেন, “গলাটাকে সুস্থ রেখো, যতদিন পর্যন্ত রাজাকারগুলোর ফাঁসি না হবে ততদিন পর্যন্ত গলাবাজি করতে হবে ত। আমি চাই, তোমার কণ্ঠ না ভাঙুক, বরং কুলাঙ্গারগুলোর কানের পর্দা ফেটে যাক।" আমি গর্বিত আমার মাকে নিয়ে। এজন্যই আমরা তরুণ প্রজন্ম জেগে উঠেছি, কেননা এমন সব মায়েদেরই সন্তান আমরা। আমরা কখনও বাংলা মায়ের প্রতি আমাদের জন্মের ঋণের অমর্যাদা করতে পারব না। আমাদের বাংলা মায়ের অপমান আর মুখ বুজে সইব না আমরা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×