somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিবেকের আর্তনাদ!

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হে চিকিৎসক মহোদয় আপনার পবিত্র এ্যাপ্রোনের নিচে যে মানুষটি বাস করে তার বিবেক আজ মৃতপ্রায়। একদা যে ছিল আপনার পথ প্রদর্শক। আজ সে পথহারা। কিছুতেই পায়না নাগাল। নিষ্ঠাবান, নিতির প্রশ্নে আপোষহীন সেই শিক্ষার্থীর। আজ অর্থের প্রলোভনে ভেসে গেছে তার আদর্শ। আপনি কি চিনতে পারছেন আমায়? আমি আপনার বিবেক। যে অষ্টপ্রহর আপনাকে করে দ্বিধান্বিত যদিও বারংবারই ব্যার্থ হয়। তবু থেমে থাকেনা প্রচেষ্টা।

•আপনি যখন অনাহূত পরীক্ষা-নিরীক্ষার নামে অসহায় রোগীদের করছেন সর্বস্বান্ত। তখন আমি লজ্জায় নুয়ে পড়ি।
•যখন আপনি ল্যাবরেটরীর কাছ থেকে পারসেন্টেস নেন তখন আপনার শরীর থেকে যে দুর্গন্ধ বের হয় তাতে আমার দমবন্ধ হয়ে আসে।
•যখন আপনার ঘরের বাইরে যন্ত্রনাকাতর রোগী কাতরাতে থাকে আর আপনি ঔষধ কোম্পানির প্রতিনিধির সাথে লেনদেনে ব্যস্ত তখন আপনার হাসিকে হায়েনার মত বীভৎস মনে হয়।

আপনার শিক্ষা-শপথ, আপনার আদর্শ খড়কুটোর মত আজ ভেসে যায়। আমি প্রানপনে তাকে আঁকড়ে ধরে-ধরে আজ বড় বেশি ক্লান্ত; মুমুর্ষপ্রায়। শুনতে কি পান আমার আর্তনাদ?
কার জন্য এতসব?
এত যে পাতা প্রতারণার ফাঁদ। এত যে গড়ে তোলা টাকার পাহাড়। সুখ কি মিলছে তাতে!
অসহায়ের দীর্ঘশ্বাস আর আর্ত পীরিতের ক্রন্দনে ভারি যে বাতাস তার মাঝে থেকে কি করে প্রাণভরে শ্বাস নেন?

•রোগী ধরে আনার জন্য আপনি পোষেন রোগী ধরার দালাল।
•ঔষধ কোম্পানির কাছ থেকে নেয়া সুযোগ-সুবিধার বিপরীতে ব্যবস্থাপত্রে লেখেন তাদের উৎপাদিত ঔষধের নিক নেম।
•ডায়াগনস্টিক সেন্টারের সাথে করেন ৫০-৫০ কমিশন বাণিজ্য।
•তলারটা খান গাছেরটাও কুড়ান। সরকারী হাসপাতালে আসা রোগীকে ধরিয়ে দেন চেম্বারের কার্ড।
•হোক না ঠাণ্ডা জ্বর রোগীকে ধরিয়ে দেন ম্যালেরিয়ার টেস্ট। পারেন তো চর্ম রোগীকে ধরিয়ে দেন বিলিরুবিন টেস্ট।
•একই চিকিৎসক আপনি সরকারী হাসপাতালে গুরু গম্ভীর, রাগী (ভয়ে রোগী তার রোগের বর্ণনা দিতেও সাহস পান না) অথচ প্রাইভেট চেম্বারে হাসিখুশি, প্রাণবন্ত, সজ্জন একজন ব্যাক্তি।
•অস্রপচার ছাড়া স্বাভাবিক প্রসব আপনার অভিধানেই নেই।
•একজন সাধারণ চিকিৎসক আপনি কত দ্রুতই হয়ে উঠেছেন টাকা কামানোর এক অসাধারণ কৌশলী।

হে মহান কৌশলী এই অর্থ-বিত্ত কি আপনাকে চিরঞ্জীব করতে পারবে? যদি পারে, তাহলে আমার মত বিবেকের মৃত্যুই শ্রেয়। আর যদি তা নাই পারে তবে তো আপনাকে আমার কাঠগড়ায় দাড়াতেই হবে। আমি কি সেদিন আপনাকে রেহাই দেব?
আজ অনেকেই কষাই বলে, পিচাশ বলে ডাকে। কেউ বলে নরখাদক, অবিবেচক। সেদিন আমি কি বলে সম্বোধন করব আপনিই করুন নির্ধারণ। আমার মত যেন আর কোন বিবেককে আর্তনাদ করতে না হয়। এ আমার শ্বাশত কামনা।

বিঃ দ্রঃ আমি সেইসব চিকিৎসকের বিবেকের প্রতিধ্বনি করছি যারা আমার মত অসহায়।

[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×