somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকে ভোট দিলেন? কেন দিলেন?

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গণতান্ত্রিক ব্যবস্থায় দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। কেউ নির্বাচিত হবেন কেউ হবেন না এটাই স্বাভাবিক। যে যাই বলুক রাজনীতির নিয়ামক শক্তি জনগণই। তারাই সমর্থন দান করেন। আবার তারাই সমর্থন প্রত্যাহার করে নেন। যার উপর ভিত্তি করে এক দল ক্ষমতায় আরোহণ করে। আরেক দল ব্যর্থ হন বা ক্ষমতার মসনদ থেকে বিদায় নেন।

কিন্তু কথা হল, জনগণ কেন ভোট দেন? ভোট দিতে হয় বলেই কি তারা ভোট দেন? না সত্যিই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান বলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যদি নির্দিষ্ট কাউকে বা কোন দলকে ক্ষমতায় পাঠাতেই ভোট দিয়ে থাকেন তাহলে তো সে ভোট দানের পেছনে যথেষ্ট কারণও থাকতে হবে? সেই সাথে যাকে ভোট দিলেন না, তাকে ভোট না দেয়ার পেছনেও থাকতে হবে উপযুক্ত কারণ। কেননা এটা কোন ছেলে খেলা নয়। ভোট প্রদানের ক্ষমতা যেমন একজন নাগরিকের অধিকার ঠিক তেমনি দেশের উন্নয়নে সেই ভোট কতটা কাজে লাগল তা খেয়াল করাও তার দায়িত্ব।

কথাগুলো এ জন্যেই বলছি, যেহেতু এ দেশে সাধারণত মানুষ ব্যক্তিকে বিচার্য না করে, ব্যক্তির দোষ-গুন বিবেচনায় না এনে দলীয় আনুগত্যেই ভোট দেন। তারা ভোট দেন দলকে; ব্যক্তিকে নয়। এমনকি জীবিতকেও নয় মৃত নেতাকে। আরেকটু খোলাসা করে বললে বলতে হয়, তারা আওয়ামীলীগকে বা বিএনপিকে ভোট দেন না। ভোট দেন বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমানকে। এমনকি দলের শীর্ষ নেতৃত্বে কে আছেন সেটাও বড় কথা নয়। কাল আজকের নেতৃ দ্বয়ের স্থলে যদি তাদের উত্তরসূরিদের স্থলাভিষিক্ত হতে দেখা যায় তাতেও এ দেশের জনগণের ভালবাসার কমতি হবে বলে মনে হয় না। এদেরকে এক কথায় একটি মোহ গ্রোস্থ জাতি বললে মনে হয় বাড়িয়ে বলা হবে না। আর এর ফলে এই বেকুব জনসাধারণের অকুণ্ঠ সমর্থন পেয়ে যিনি নির্বাচিত হন তিনিও দলীয় প্রতিনিধি হিসেবে যতটাই মুখ্য হয়ে উঠেন ব্যক্তি হিসেবে হয়ে পড়েন ততটাই গৌণ। বিষয়টি খুব ভাল জানেন এবং বোঝেন বলেই নির্বাচিত হওয়ার পড়ে খুব স্বাভাবিক ভাবেই দলের আজ্ঞাবহ হয়েই থাকেন। সাধারণের পক্ষে এসে দাঁড়ানোর কোন যৌক্তিক কাড়ন খুঁজে পান না। কেননা তিনি এও জানেন পরবর্তীতে দলীয় মনোনয়ন পাওয়া বা নির্বাচিত হওয়ার যোগ্যতা হিসেবেও বিবেচিত হবে তার দলীয় আনুগত্য, স্বীয় দায়িত্ব পালন বা ক্রিয়া-কর্ম নয়। অতএব জনসাধারণের জন্য আত্মোৎসর্গের কোন মানেই হয় না। জনগণ হল ছাগলের তিন নম্বর। ওগুলো এমনি এমনি লাফায়।

আমাদের একটি পুরনো অভ্যাস আছে, প্রিয় দল থেকে মনোনীত প্রার্থী যদি চরম অপ্রিয়ও হয় তবু তাকেই ভোট দিতে হবে। যেভাবেই হোক প্রিয় দলকে ক্ষমতায় পাঠিয়ে আমরা আত্মপ্রসাদ লাভ করি। এখানে কোন চাওয়া-পাওয়ার বালাই নেই। দায়িত্ব বোধের বিষয় নেই। এ যেন একটি খেলা। যেখানে প্রিয় দল জিতলেই শান্তি।
সবচেয়ে মজার বিষয় হল, আমাদের প্রধান দু দলের নেতৃবৃন্দ সর্বদাই গুণকীর্তনে মশগুল থাকেন সত্য কিন্তু কখনোই নিজেদের গুণকীর্তন করেন না। নেহায়েত প্রয়োজনে মাঝে মাঝে জনস্বার্থে(!) নেয়া তাদের কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন মাত্র। যদিও তার সাথে বাস্তবতার ফারাক যোজন যোজন।

তাদের প্রিয় প্রসঙ্গ চল্লিশ বছরের পুরনো ইতিহাস। ইতিহাস যে তাদের খুব প্রিয় বিষয় বা তারা যে ইতিহাস ঘাটতে পছন্দ করেন বিষয়টি তা নয়। এমনকি প্রয়াত নেতাকে সম্মান জানাতেই যে তারা একই ইতিহাসের পুনঃ পুনঃ প্রচারণা চালান তাও নয়। ইতিহাসের এই জাবর কাটার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হল নিজেদের অন্যায় আর ব্যর্থতাকে চাপা দেয়ার চেষ্টা।

আমরা এমনই এক দুর্ভাগা জাতি যাদের একাধিক শীর্ষ নেতা থাকতেও তাদের সাফল্য বলতে কোন কিছু তাদের একনিষ্ঠ ভক্ত এবং অধস্তনরাও দেখাতে পারেন না। আর তাই আমাদের ভাল লাগাও বর্তমান নেতৃত্বকে আশ্রয় করে নয়, ইতিহাসকে আশ্রয় করেই আবর্তিত হয়।

একদা আমাদের একজন নেতা ছিলেন! আমরা তার গল্প শুনতে শুনতে বড় হয়েছি। এরপরে আমাদের সন্তান, তাদের সন্তানরাও বড় হবে। কিন্তু ইতিহাসের পাতায় নতুন কোন নাম যুক্ত হবে না। তখন যদি কোন দেব শিশু জানতে চায় কেন তাদের মত হতে পারলে তোমরা? তখন কি আমরাও লজ্জিত হব? মোটেই না! আমাদের নেতারা লজ্জাকেও হজম করে ফেলতে শিখিয়েছেন আমাদের।

পছন্দের দল যেমন থাকবে তেমনি পছন্দের কারণও তো থাকতে হবে? আমি যাকে পছন্দ করে ভোট দিয়েছি তারা যখন ক্ষমতায় গিয়ে তাদের দেয়া কথা রাখেনি। উল্টো হত্যা, সন্ত্রাস, লুটপাট আর দুর্নীতির রাম রাজত্ব কায়েম করল। এরপরেও আমাকে সেই দলকেই কেন সমর্থন দিতে হবে? বিরোধী শিবিরকে অপছন্দ করি বলে? যদি দুটি দলের কোনটিকেই পছন্দ না হয় তাহলে বিকল্প প্রার্থীকেও তো ভোট দিতে পারি। যদি তাকেও পছন্দ না হয়। না হয় না ভোটটিই দেই। তবু তো জেনে শুনে একটি অন্যায়কে প্রশ্রয় না দেয়ার মত আত্মতৃপ্তি লাভ করতে পারি। আত্মতৃপ্তি লাভের সাথে আত্মসম্মানের একটি যোগসূত্র রয়েছে। সেই বোধটুকুর ঘাটতিই বড় বেশি অনুভূত হচ্ছে আজ।

আমাদের দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে আদর্শগত কোন পার্থক্য নেই। পার্থক্য যে টুকু তা বুলিতে। তথাপিও এ দুটি দলের মধ্যেও কিছু নেতা আছেন যারা গতানুগতিকের বাইরে কিছুটা হলেও নিজেদের আদর্শকে সমুন্নত রেখে চলার চেষ্টা করেন। সুযোগ থাকা স্বত্বেও দুর্নীতির পঙ্কিল পথ এড়িয়ে চলেন। দল তাদের অসম্মান করবে এটাই স্বাভাবিক। কিন্তু সত্য বলার জন্য আদর্শচ্যুত না হওয়ার অপরাধে যখন আমরাই তাদেরকে দলীয় বিবেচনায় ভোট দানে বিরত থাকি, তাকে অসম্মান করি, অচ্ছুত করে রাখি। তখন সে লজ্জা গোটা জাতিরই। আর আমাদের এই লজ্জাজনক কর্মকাণ্ডের ফলেই কোন দলে মেরুদণ্ড সোজা করে সত্য বলার লোকটিকে আজ পাওয়া যায় না। যে কারণে দলগুলোতে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাও হয়ে ওঠে না।

আমরা আদর্শ নেতা কি করে পাব? যে জনগণের জোরে একজন নেতা সত্যিটা বলবেন, মিথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সেই জনগণই তো তাকে সমর্থন দিচ্ছে না।

এ দেশে জাতিয় নির্বাচনে আরেকটি বিষয় প্রধান হয়ে উঠেছে। আর তা হল ক্ষমতার পালা বদল হতেই হবে। শাসক দলকে কিছুতেই পুনরায় ক্ষমতায় পাঠানো চলবে না। তাতে তারা কি কাজ করল বা না করল তা বিবেচ্য নয়। ক্ষমতার পালা বদল হতে হবে এটাই শেষ কথা। যেহেতু ক্ষমতায় আরোহণের মত এ দেশে দলই দুটি। কাজেই এদের মধ্যেই পালা বদল হতে হবে। কাজ করার কি দরকার?

এই না মরদের দেশে তারাই একমাত্র মরদ! নয়ত সব কি আর এমন পদলেহনে ব্যস্ত থাকে?

আর এই না মরদ তৈরি করে করে বাংলাদেশ নামক একটি খোয়ার ভরতেই তারা ছাত্রদের বানান সন্ত্রাসী, দুর্নীতির পাগলা ঘোরাকে করে তোলেন আরও বেগবান, অনবরত পৃষ্ঠপোষকতা দান করেন রাষ্ট্রীয় সন্ত্রাসের। এমনকি জঙ্গিবাদকে প্রশ্রয় দিতেও বাধে না এতটুকু। ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সৃষ্টি করেন নারকীয় পরিবেশ। উদ্দেশ্য একটাই, আজ্ঞাবহ করে রাখা।

নব্বই এর পরে গণতন্ত্রের আলোক ধারায় আমরা এমনই আলোকিত হলাম(!)
যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন,
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাংসদ নির্বাচন নেই,
ছাত্র নেতা নেই আছে টেন্ডার বাজ-সন্ত্রাসী।
রাষ্ট্রীয় সন্ত্রাসে সৃষ্টি হয় এক একটি ২১ আগস্ট,
জন্ম হয় জজ মিয়া আর লিমনদের। প্রতিকার হীন এই দুর্বিত্তায়নের মাঝেই পার হয় দিন। অতিক্রান্ত হয় স্বেচ্ছাচারিতার নির্ধারিত সময়। নতুন সময় আসে নিয়ে নতুন সর্বনাশ।

প্রতি পাঁচ বছরের ব্যবধানে আমাদের নেতাদের হাত থেকে মুছে যায় রক্তের দাগ, দুর্নীতির গন্ধ মিলিয়ে যায় হাওয়ায়, ধর্ষিতাও বুঝি ভুলে যায় শোক তাপ। নয়ত কি করে সেই শয়তানকেই করে মাল্যদান! কি করে নরকের নিকৃষ্ট কীটটিই হয়ে ওঠে দেব শিশু? হায়রে আমার রাজনীতি সচেতন(!) জনগণ।
বঙ্গবন্ধু যে একটি অযোগ্য জাতীকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এরপরেও সে বিষয়ে কোন দ্বন্দ্ব থাকতে পারে?

যারা অহর্নীষ রাজনীতিবিদদের ত্রুটি খুঁজে বেড়ান আমি তাদের বলি, তারা যদি ত্রুটিপূর্ণ হয়েও থাকেন তাও আপনাদেরই দোষে। সে দায়টিও নিতান্তই আপনাদের। একজন নেতা একটি পুতি গন্দময় নর্দমাকে তিলোত্তমা করে তুললেও আপনারা বিনা অজুহাতেই তার থেকে মুখ ফিরিয়ে নেন। আর যাকে জয়মাল্য পড়ালেন তার কাছে মিনতি করেন তিনি যেন পরাজিত প্রার্থীর পথ অনুসরণ করেই এগিয়ে যান!

এমন অভাগা জাতি একটিও কি আছে পৃথিবীতে? যারা নিজের দেয়া সমর্থনের পেছনে কোন যৌক্তিক ব্যাখ্যাই দাড় করাতে পারেনা!

আপনার সন্তানকে বিনামূল্যে টিকা খাওয়ান বলে বলে প্রতিবছর যে রাষ্ট্র যন্ত্রকে হয়রান হতে হয়। তবু যে দেশে সব শিশু বিনামূল্যে দোরগোড়ায় পৌঁছে দেয়ার পরেও টিকা পায় না। যে দেশে হাত জোড় করে বলতে হয় গাছ লাগান-পরিবেশ বাঁচান, দয়া করে আইন মেনে রাস্তা পার হন নয়ত বেঘোরে মারা পড়বেন। সে দেশের জনগণ ভোট দিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে সক্ষম হবেন। এ তত্ত্ব রাষ্ট্র বিজ্ঞানীর মগজে ঢুকতে পারে। আমার মত মাথা মোটা মানুষের কাছে মনে হয়, এ অসুস্থ মস্তিষ্ক প্রসূত প্রলাপ বৈ আর কিছু নয়।

এক কাপ চায়ে যারা বিক্রি হয়ে যান। যারা পাঁচ বছর অপেক্ষা করেন এক সপ্তাহ ফ্রি চা-পান-বিড়ির আশায়, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না-এক আয়াত কোরআনের তাফসির পড়েনা অথচ কথিত ইসলাম অবমাননার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাদের কাছে আশা করেন সঠিক সমর্থন?

এই মুহূর্তে আমাদের দেশে এমন বেশ কজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা শিক্ষা-সততায়, নীতি-নৈতিকতায়, জ্ঞানে-প্রজ্ঞায় নিজেদের এমন একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যে তার ধারে কাছেও খুব একটা কাউকে দেখা যায় না। অথচ এরাই যখন কোন নির্বাচনে অংশগ্রহণ করেন তখন তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়। এই একটি বিষয়ই কি আমাদের সমর্থন দানের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট নয়?

আমাদের এই রাজনীতি সচেতন(!) মানুষগুলোকে কেন, অসৎ লোককে ভোট দিবেন না বলে সচেতন করে তোলার চেষ্টা করা হয়না তা এক মহান সৃষ্টিকর্তাই ভাল জানেন। যে মানুষ তার প্রিয় সন্তানটির ভাল মন্দই বুঝতে অক্ষম। যারা ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে ব্যাংকের দ্বিগুণ লাভের আশায় যেখানে সেখানে টাকা গচ্ছিত রেখে পরে সব খুইয়ে মাথা চাপড়ায়। আবার কদিন পরে সব শোক ভুলে পুনরায় একই ভুল করে ভাগ্যকে অভিশাপ দেয়। তারাই যে ভোটের সময় কতটা সচেতন হয়ে উঠতে পারে তা গ্রাম্য হাটের বা মফস্বলের ফুটপাতে বসা চায়ের দোকানের আড্ডাতেই স্পষ্ট হয়ে উঠে।

যে বখাটের ভয়ে মেয়েকে স্কুলে পাঠানো বন্ধ করতে হয় সেই বখাটেই যখন প্রিয় দলের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইতে দুয়ারে এসে দাঁড়ায় তখনো ঘৃণায় কুঞ্চিত হয় না বাবার মুখ। এই না অন্ধ ভক্তের নমুনা! ধিক শতধিক আপনাকে। আপনার মেয়ে কি করে আপনাকে বাবা বলে ডাকে, বলুন তো?

আপনার ভোট আপনি দিবেন কিন্তু যাকে খুশি তাকে নয়। যাকে ভোট দিলে দেশ উপকৃত হবে অন্তত ক্ষতির স্বীকার না হয় আসুন তাকেই সমর্থন করি। নয়ত আমানতের খেয়ানত করা হবে। বেঈমানি করা হবে দেশ মাতৃকার সাথে। যতক্ষণ বিচারকের আসনে বসি ততক্ষণ অন্তত নিজেকে আত্মসম্মান বোধে বলিয়ান একজন মানুষ হিসেবে ভাবতে শিখি।

[email protected]
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×