somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদর্শহীনদের আত্মপ্রতিষ্ঠাই মূল লক্ষ!

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"মুক্তমনা" দাবীদারদের যখন এই বলে চেপে ধরা হল যে তোমাদের কাছে মুক্তমনার সংজ্ঞা কি?
তখন তারা ভোঁ দৌড় দিল। দৌড়তে দৌড়তে তারা আরেকটি অলঙ্কারের সন্ধান পেল "বিজ্ঞানমনস্ক"। এবার যদি প্রশ্ন তোলা হয় যারা তোমাদের সাথে একমত পোষণ করেননা তারা কি "বিজ্ঞানমনস্ক" নয়?
অথবা জগতের স্বীকৃত সকল বিজ্ঞানীই কি নাস্তিক ছিলেন? উত্তরে তারা কি বলবেন তা তারাই জানেন। তবে তারা যে নতুন কোন অলঙ্কারের খোজে আবার দৌড় শুরু করবেন তাতে সন্দেহ নেই।

এদের একটা সুবিধা আছে তারা যাদের কাতারে নাম লেখান তারা এমন এক উদার মানসিকতার যে, এটা নিয়ে তারা কখনোই কাদা ছুড়াছুঁড়ি করেন না। আর সে সময়ও তাদের হাতে নেই।

আমরাই প্রতিবাদটা করি, তার কাড়ন হল সাধারণের জন্য যে সমাজ তা তাদের রক্ষাকবচও বটে। আর এখানে কোন গোষ্ঠী নিজ স্বার্থ উদ্ধারের জন্য কোন প্রোপাগান্ডা বা অস্থিতিশীলতা সৃষ্টি করলে তার জন্য দুর্ভোগটা নেমে আসে সাধারণ মানুষের মধ্যেই। কাজেই এ সমাজের স্থিতিশীলতা রক্ষায় তারা আপ্রাণ চেষ্টা করে যাবে এটাই স্বাভাবিক।

এটা নির্দ্বিধায় বলতে পারি যে, আজ যারা মুক্তমনা, বিজ্ঞানমনস্ক ইত্যাদি তকমা লাগিয়ে উলটা পাল্টা তত্ত্ব হাজির করে জনমনে বিভ্রান্তি তৈরির কাজে লিপ্ত তার একটিমাত্র উদ্দেশ্য আর তা হল আত্মপ্রতিষ্ঠা। একই সাথে এটাও বলব ধর্মের নামে বাড়াবাড়িতে যারা লিপ্ত। যারা নিজেদের ছাড়া আর সবাইকে অধার্মিক এমনকি পৃথিবীতে বসবাসেরই অনুপযোগী মনে করে। নিত্য অশান্তি তৈরি করছে। মানুষ হত্যার উৎসবে মেতেছে তারাও কোন আদর্শের জন্য এটা করছে না। আত্মপ্রতিষ্ঠাই তাদেরও একমাত্র লক্ষ।

আমার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে তাই বলছি একটিবার এই তকমা লাগানো মানুষগুলোর অবস্থানগত পার্থক্য দেখুন। পূর্বের অবস্থার সাথে বর্তমানের পার্থক্যটা লক্ষ করুন। তাদের ইহ লৌকিক সফলতার সাথে মেধা-মনন বা ক্রিয়া কর্মের কোন সাযুজ্য খুঁজে পাবেন না।
কেউ বিশিষ্ট ব্লগার হয়ে উঠেছেন, কেউ বিশিষ্ট লেখক, কেউ বা বিশিষ্ট বুজুর্গ। কিন্তু তাদের লেখনী বা তাদের কর্ম কাণ্ড কিছুতেই বর্তমান উচ্চতার সাথে সাযুজ্যপূর্ন নয়।

প্রশ্ন উঠছে কি করে তারা ঐ অবস্থানে পৌঁছুচ্ছেন? উত্তরটাও অজানা নয় বিশ্বব্যাপী এদের পৃষ্ঠপোষক রয়েছে। তারাই তাদের ঐ অবস্থানে পৌঁছে দিচ্ছেন যাতে তারা অন্যদের কাছে রোল মডেল হয়ে উঠতে পারে।

এরা ছিল এরা আছে এবং থাকবে। তাতে মুক্তমনারা কখনোই নিজেদের চরিত্র পালটাবে না। সত্যিকারের বিজ্ঞানমনস্কদেরও সত্যের সন্ধান বন্ধ থাকবে না। এমনকি যারা সত্যিকারের ধার্মিক তারাও ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি স্রষ্টা ও তার সৃষ্টি সম্পর্কে সম্যক জ্ঞান লাভের চেষ্টা অব্যাহত রাখবেন যার নির্দেশ মহান আল্লাহ নিজেই দিয়েছেন।

[email protected]
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×