somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক যোগাযোগ মাধ্যম আর ব্লগকে এক করে ফেলাটা বোধ হয় ঠিক হচ্ছে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম নিয়ে আলোচনা করবেন?
করুন না, কে নিষেধ করেছে? ধর্ম নিজেই বলে জানতে-শিখতে-বুঝতে, এমনকি ভাবতে। ইসলামে জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানীকে চক্ষুষ্মান আর অশিক্ষিতকে অন্ধের সাথে তুলনা করা হয়েছে।
কাজেই শিখুন, জানুন, আলোচনা করুন। তবে অর্ধেক জেনে বা অন্যের কাছে শুনে দয়া করে লাফ দিয়ে উঠবেন না। আগে নিজে থেকে জানুন-বুঝুন তারপরে অন্যের কাছে নিজের মত প্রকাশ করুন।

সেই সাথে এটাও মাথায় রাখুন; আলোচনা, জ্ঞানার্জন কিংবা জানতে চাওয়া কোনটাই কাউকে ব্যঙ্গ করা, কারো উপড়ে মিথ্যা আরোপ করা বা অন্য কাউকে আঘাত করা বা কষ্ট দেয়া নয়।
যা আপনার কাছে অবিশ্বাস্য মনে হয় আমার কাছে তাই পরম সত্য বলে মনে হতে পারে। আপনি আমায় বোকা ভাবতে পারেন কিন্তু বোকা বলতে পারেন না। পারেন না এই জন্য কেননা একইভাবে আমিও আপনাকে বোকাই ভাবব। বলতে গেলে তো বিবাদ লেগে যাবে।
আপনি ধার্মিক হন কিংবা অধার্মিক অশান্তিপ্রিয় নিশ্চয়ই নন। কাজেই বিশ্বাস যার যাই হোক তা তার একান্তই নিজস্ব বিষয়। সেটা নিয়ে কাউকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা কোন সুস্থ মানসিকতার লক্ষণ নয়।

আপনাকে মুক্ত মনের হতে হলে সবার আগে হিংসা, বিদ্বেষ পরিহার করতে হবে। আগে প্রত্যেককে সম্মান করতে শিখুন। প্রত্যেকের কথা মূল্যায়ন করতে জানুন। তবেই না আপনি মুক্ত চিন্তার অধিকারী হতে পারবেন।
যে পর্যায়ে নিজেকে দেখাতে চান আগে সে পর্যায়ে উন্নীত তো হন। নয়ত আপনিও হোঁচট খেয়ে পরবেন অন্যরাও বিভ্রান্ত হবে। ব্লগারদের লেখার বিষয় শুধুমাত্র ধর্মের সমালোচনা নয়। সত্যি বলতে কি আমি নিরেট ব্লগারদের কখনোই ধর্মের বিরুদ্ধে কুৎসিত সমালোচনা করতে দেখিও না। ফেসবুকে দুই লাইন মতামত ব্যক্ত করা বা অন্য কারো লেখা কোট করা আর ব্লগিং কি এক?
একজন ব্লগারের সামনে তার দেশ, দেশের মানুষ এমনকি গোটা বিশ্ব। তার সামনে থাকে সহস্র অসংগতি, হাজারটা বঞ্চনার উপাখ্যান। সেই সাথে বিশ্ব ব্যাপী ধর্মকে ব্যবহার করে যে অধর্ম হচ্ছে এ সবই তার আলোচ্য।

হতে পারে আমার ক্ষুদ্রতা, তবে আমি কিন্তু সত্যিকারের ব্লগারদের এমন সব বিষয় নিয়েই লিখতে দেখি। অনাহুত কাউকে আঘাত করে, কষ্ট দিয়ে যারা লিখেন তারা মুক্ত চিন্তা থেকে তা লেখেন না। বরং নিম্ন মানসিকতা থেকেই লেখেন। সাময়িক কোন ফায়দা হয়ত তারা হাসিলও করেন। তবে আখেরে তা তাদের খুব একটা কাজে আসে বলে মনে করিনা।
অথচ এইসব লেখার কারণে আজ পুরো ব্লগার সমাজই প্রশ্নবিদ্ধ! এটা কেমন কথা। ক্ষেত্র বিশেষে অনেকেই নিরাপত্তা হীনও। তাই স্বাভাবিকভাবেই সুস্থ ব্লগিং এবং সুস্থ ব্লগ প্ল্যাটফর্ম এটা এখন সময়ের দাবী। তা যে নেই তা নয়। তবে সেখানে যেন কোন অসুস্থতা প্রবেশ করতে না পারে সেটাও লক্ষ রাখা জরুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যম আর ব্লগকে এক করে ফেলাটা বোধ হয় ঠিক হচ্ছে না। আর তাই আমার দাবী ফেসবুক একাউন্ট থেকে করা স্ট্যাটাসের উপর ভিত্তি করে দয়া করে কাউকে ব্লগার ট্যাগ লাগিয়ে দেবেন না। বিভিন্ন ব্লগ সাইটে যিনি নিয়মিত লেখেন। নিজের লেখার দায়ভার নেয়ার সৎসাহস রাখেন কেবল তাদেরকেই ব্লগার বলুন। বেনামী/ ছদ্মনামী একাউন্ট থেকে মতামত প্রদানকারীকে আর স্বনামে লেখা ব্লগারকে এক কাতারে ফেলাটা যৌক্তিক বলে মনে করি না। কাজেই উভয় দলকে আলাদা করে দেখা উচিৎ। এতে করে ব্লগাররা কিছুটা হলেও নিরাপদ হবে। যার যা অন্যায় তা তার। একজনের অপরাধের বোঝা সকলের কাঁধে চাপিয়ে দেয়া অনুচিত, অন্যায়।


সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×