পিলখানায় হত্যাকান্ডের নেপথ্যে থাকা গডফাদাররা! শির্ষক একটি পোষ্ট দেখতে পেলাম। স্বাভাবিক কৌতূহলেই পোষ্টের ভিতরে প্রবেশ করে দেখলাম এটা মুলত একটি ভিডিও লিঙ্ক। যেখানে ঘটনার বিবরন দেয়ার পাশাপাশি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। সেটা হয়ত অত গর্হিত নয়। তবে সাথে বিডিআর জওয়ানদের কথার মাঝে যেভাবে জয় বাংলা শ্লোগান জুড়ে দেয়া হয়েছে। সেটা নিশ্চয়ই অন্যায়।
একটু খেয়াল করলেই দেখবেন শ্লোগানের সাথে জওয়ানদের লিপসিং মিলছে না। আর তাছাড়া এর আগে কখনোই এটা শোনা যায় নি।
একজন ব্লগারকে আরেকটু সচেতন হওয়া উচিৎ।
আমার মতে একজন ব্লগার তার মতামত তার দৃষ্টিভঙ্গি সবই তুলে ধরবেন তবে তা হতে হবে শতভাগ সত্য নির্ভর।
বিষয়টি পোষ্টদাতা এবং কর্তৃপক্ষ ভেবে দেখবেন আশা করি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



