যানজট ও কর্তৃপক্ষের এক চোখা নীতি
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংযুক্ত ছবিটি উত্তরার ১৩ ও ১৪ নম্বর সেক্টরের মাঝখানের সড়কটির। যেখানে মাত্র ৩০০ গজের মধ্যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এর একটি। মাষ্টার মাইন্ড এর তিনটি এবং মাইলস্টোন স্কুলের একটি শাখা অবস্থিত।
এর মধ্যের একটি স্কুলেরও নেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা। ফলে এই স্কুলগুলো শুরু এবং ছুটির সময় কি পরিমাণ যানজট লেগে যায় তা যে কারোরই বুঝতে বাকি থাকে না। ফলে অফিস গামী মানুষকে নিত্যই এক দুর্বিষহ পরিস্থিতির স্বীকার হতে হয়। সবথেকে আশ্চর্যের বিষয় হল বেশ কিছুদিন ধরে দেখছি পরিবেশের দোহাই দিয়ে সেক্টরের মধ্যে গড়ে ওঠা ছোট ছোট দোকানগুলি কল্যাণ সমিতির উদ্যোগে ভেঙ্গে দেয়া হচ্ছে। অথচ এই স্কুলগুলির ব্যাপারে তারা নিশ্চুপ।
আজকের পত্রিকায় দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন বাড়ীর বেজমেন্টে গড়ে ওঠা দোকান উঠিয়ে দেবে বলছে। অথচ তার আগে কি এই স্কুলগুলোকে সরিয়ে নেয়া বেশি জরুরী বলে তাদের কাছে মনে হয় না?
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরা জসিমউদ্দিনের যানজটের জন্য শুধুমাত্র স্কলাশটিকা স্কুলটিই আশি ভাগ দায়ী। অথচ আজ পর্যন্ত সেটি ওখান থেকে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়নি। এভাবেই যদি এক চোখ বন্ধ করে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে তাতে যানজট নিরসন হবে না বরং সাধারণ মানুষকেই হয়রানী করা হবে। তাতে আখেরে লাভটা কাঁর হবে?
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন